২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার আসছে ‘ডুম’

দীর্ঘ ২১ বছর পর জনপ্রিয় কম্পিউটার গেইম ডুম এর নতুন লেভেল উন্মুক্ত করেছেন এর নির্মাতা জন রোমেরো। ফাইল শেয়ারিং সাইট ড্রপবক্সের মাধ্যমে বিনামূল্যে এটি ডাউনলোডের সুযোগ দিচ্ছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাজিয়া শারমিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2016, 07:43 PM

Updated : 20 Aug 2022, 11:37 AM

নতুন একটি প্রকল্প শুরু করার আগের ‘প্রস্তুতি’ হিসেবে ডুম-এর নতুন লেভেলটি বানিয়েছেন বলে বিবিসিকে জানান তিনি।

১৯৯৩ সালে মুক্তি পায় ডুম। ১৯৯৫ সালের মধ্যে এর গেইমারের সংখ্যা কোটিতে গিয়ে পৌঁছায়। এটি এতটাই জনপ্রিয়তা লাভ করেছিল যে এখনও গেইমটির প্রচুর ভক্ত রয়েছেন যারা নিজেদের কনটেন্ট তৈরি করছেন। এর সোর্স কোড, অর্থাৎ, এর প্রোগ্রামিং লেখা হয়েছিল ‘হিউম্যান রিডেবল কম্পিউটার ল্যাঙ্গুয়েজ’ ব্যবহার করে।

গেইমের ভক্তরা এক লাখেরও বেশি ‘অ্যাড-অন’ গেইমটিতে যোগ করেছেন বলে মনে করেন রোমেরো। তিনি বলেন, “এখনও প্রতিদিন ডুম ভক্তরা নতুন অ্যাড-অন তৈরি করছেন”।

রোমেরো জানিয়েছেন, নতুন লেভেলটি একটু ভিন্ন হবে। নিজের সংস্করণ নিয়ে রোমেরো বলেন, “থ্রিডি ইঞ্জিনের তুলনায় ডুম ম্যাপিং করা যথেষ্ট সহজ ছিল। ২০ বছর পরও ভক্তরা ডুমে নতুনত্ব পাবেন।”

ভক্তদের কাছ থেকে নতুন এই সংস্করণ নিয়ে যথেষ্ট ইতিবাচক সাড়া পেয়েছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, “মাত্র চার দিনেই ব্যাপক সাড়া পড়ে গেছে। এটা সত্যিই অবাক করার মতো যে ২৩ বছর পুরনো একটা গেইমের জন্য এখনও মানুষ এতটা আগ্রহী।”