২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওকাপিয়ার নতুন ব্র্যান্ড শপ

রাজধানী ঢাকার জুরাইনে নতুন ব্র্যান্ড শপ উদ্বোধন করেছে বাংলাদেশি স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ওকাপিয়া মোবাইল। ১৫ জানুয়ারি থেকে চালু হয়েছে জুরাইনের ব্র্যান্ড শপটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2016, 08:17 PM

Updated : 20 Aug 2022, 11:36 AM

নতুন এই শপটিতে প্রতিষ্ঠানটির সব মডেলের স্মার্টফোনই কিনতে পাওয়া যাবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ব্র্যান্ড শপের উদ্বোধন করেন ওকাপিয়া মোবাইলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও মধ্যে উপস্থিত ছিলেন ওকাপিয়া মোবাইলের ব্র্যান্ড কমিউনিকেশনের ডেপুটি ম্যানেজার এম আওলাদ হোসেন, ট্রেড মার্কেটিংয়ের ডেপুটি ম্যানেজার তারিক জুলফিকার এবং আউটডোর অ্যান্ড প্রোপার্টি ম্যানেজমেন্ট বিভাগের অ্যাসিসটেন্ট ম্যানেজার মো. শফিকুল ইসলাম।