ফেইসবুকও পরিহার আদেশের আওতায়
ননদ আর তার পরিবারের উপর ক্ষেপে ফেইসবুকে পোস্ট দিয়ে বসেছিলেন মারিয়া গঞ্জালেস নামের এক মার্কিন নারী। সেই পোস্টে ট্যাগ করে দিয়েছিলেন ননদকে। কিন্তু আগে থেকেই গঞ্জালেসের বিরুদ্ধে ‘রিস্ট্রেইনিং অর্ডার’ বা পরিহার আদেশ নিয়ে রেখেছিলেন তার ননদ। ফলাফল, আদালতের আদেশ অমান্যের অভিযোগে কারাদণ্ড হতে পারে এখন তার।
নির্দিষ্ট কোনো ব্যক্তি সংস্পর্শে এলে বা কোনো যোগাযোগের ফলে ক্ষতির আশঙ্কা করছেন এমন যে কেউ ওই ব্যক্তির জন্য আদালত থেকে রিস্ট্রেইনিং অর্ডার বা পরিহার আদেশ নিতে পারেন। এক্ষেত্রে যার বিরুদ্ধে পরিহার আদেশ নেওয়া হয়েছে তার উপর সম্ভাব্য ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগের উপর নিয়ন্ত্রণ জারি করা হয় আদালতের পক্ষ থেকে।
পরিহার আদেশ থাকার পরও গঞ্জালেস এক ফেইসবুক পোস্টে তার ননদকে ট্যাগ করেন। শুধু ট্যাগ করেই ক্ষান্ত হননি, ননদের পরিবারকে অপমানও করেন তিনি।
আর ফেইসবুকের যোগাযোগের কারণেই এখন আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ আনা হচ্ছে গঞ্জালেসের বিরুদ্ধে। দোষী প্রমাণিত হলে তার কারাদণ্ডও হতে পারে বলে জানিয়েছে সিনেট।
গঞ্জালেসের আইনজীবির দাবী ফেইসবুক পরিহার আদেশের আওতায় পরে না। কিন্তু ওয়েস্টচেস্টার কাউন্টি সুপ্রিম কোর্টের বিচারক সুসান কাপেচির মতে ফেইসবুকের ওই পোস্ট পরিহার আদেশ “বাই ইলেকট্রনিক অর এনি আদার মিন’ লাইনটির অধীনেই পরে।
