ফলো না করলে ‘বলে দেবে’ ইনস্টাগ্রাম
ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামে নতুন কাউকে ‘ফলো’ করছেন? ওই ব্যবহারকারী যদি আপনাকে পাল্টা ‘ফলো’ না করেন, তবে সে খবর আপনাকে জানিয়ে দেবে ইনস্টাগ্রাম।
ব্যবহারকারীদের পাল্টা ‘ফলো’ করা হচ্ছে কী না, সে খবর জানাতে নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। নতুন কাউকে ফলো করার পর ওই ব্যক্তি ব্যবহারকারীকে পাল্টা ‘ফলো’ করছেন কি না, ইনস্টাগ্রাম সেই খবর জানাবে “ইউ ফলো ইচ আদার”-এর মতো মেসেজ দিয়ে।
ফিচারটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে আছে, তাই নির্দিষ্ট কিছু ব্যবহারকারীই পাচ্ছেন ফিচারটি ব্যবহারের সুযোগ।
ফোনের ‘পিপল’ ট্যাব থেকে খুঁজে নিতে ফিচারটি। ট্যাবে কারও নাম টাইপ করলে ওই ব্যক্তির আইডির পাশাপাশি আসবে একটি মেসেজ যা জানিয়ে দেবে পাল্টা ‘ফলো’ করা হচ্ছে কি না, সেই খবর।
আর যারা আপনাকে ফলো করছেন না, তাদের তালিকা দেখার জন্য স্ক্রল করে দেখতে হবে নিজের পুরো প্রোফাইল।
ইনস্টাগ্রামের নতুন ওই ফিচারটি সবার আগে চোখে পরেছিল ফটোগ্রাফার অ্যান্থনি কুইন্টানোর। তবে ফিচারটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে আছে এবং এটি কখনও সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত নাও করা হতে পারে বলে জানিয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ।
অন্যদিকে ইনস্টাগ্রাম অ্যাপে বেশ কিছুদিন ধরে নতুন কোনো আপডেট আসেনি বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইনডিপেনডেন্ট।
