২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাদারের নতুন প্রিন্টার

বাংলাদেশের বাজারে প্রিন্টার নির্মাতা প্রতিষ্ঠান ব্রাদারের মনোক্রোম লেজার মাল্টিফাংশন প্রিন্টার ‘এমএফসি-এল২৭০০ডিডাব্লিউ' নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2016, 06:31 PM

Updated : 20 Aug 2022, 11:35 AM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পাঠানো এক বার্তায় প্রতিষ্ঠানটি জানায়, ওয়্যারড ও ওয়্যারলেস নেটওয়ার্ক সম্পন্ন ওই প্রিন্টারটির মাধ্যমে প্রিন্টিং ছাড়াও কপি, স্ক্যান এবং ফ্যাক্স পাঠানো যাবে। সেই সঙ্গে ওয়াইফাই নেটওয়ার্ক ও ক্লাউড নেটওয়ার্ক-এর মাধ্যমে যে কোনো ডিভাইসের সঙ্গে সংযোগ স্থাপন করে প্রিন্ট করতে পারবে এটি।

প্রতি মিনিটে ২৬ পৃষ্ঠা প্রিন্ট করতে সক্ষম ওই প্রিন্টারটি একটি পৃষ্ঠার দুই পাশেই এক সঙ্গে প্রিন্ট করতে পারে। এতে রয়েছে ৩২ মেগাবাইট মেমোরি, ১২০০ বাই ৬০০ ডিপিআই প্রিন্টিং রেজুলিউশন, ৬০০ বাই ২৪০০ ডিপিআই স্ক্যান রেজুলিউশন আর ৩৩.৬ কেবিপিএস ফ্যাক্স স্পিড।

তিন বছরের ওয়ারেন্টিসহ ওই প্রিন্টারটির দাম রাখা হয়েছে ১৯ হাজার ৫০০ টাকা।