সিনেমা দেখা যাবে ইনস্টাগ্রামে!
এবার অনলাইন মোবাইল ফটো-শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে আনা হচ্ছে সিনেমা বা সিরিয়ালের মতো ভিডিও দেখার সুযোগ। নতুন এই ধরনকে আপাতত ‘সোশাল সিনেমা’ বা সামাজিক চলচ্চিত্র নামেই ডাকা হচ্ছে।
ইতোমধ্যে প্রথম সোশাল সিনেমা হওয়ার দাবি করেছে মার্কিন টেলিভিশ ড্রামা শিল্ড ৫ । চলতি বছর ১ ফেব্রুয়ারি এই ড্রামা সিরিজের ২৮টি পর্ব পোস্ট করা হবে বলে জানিয়েছে বিবিসি।
অন্যান্য ইনস্টাগ্রাম ভিডিও-এর মতো এই সোশাল সিনেমার ভিডিও ক্লিপগুলোও ১৫ সেকেন্ড স্থায়ী হবে। সে হিসেবে শিল্ড ৫ একটি সাত মিনিটের চলচ্চিত্র হতে যাচ্ছে। সময়টা দেখেই বোঝা যায় নেটফ্লিক্স বা অন্যান্য সিনেমার সঙ্গে এখনই প্রতিদ্বন্দ্বীতা করবে না এটি। তবে, সিনেমাপ্রেমিদের অনলাইনে নিয়ে আসতে এটি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ।
শিল্ড ৫ পরিচালনা করেছেন হট ফাজ, লেয়ার কেইক আর পার্ল হারবারে কাজ করা অ্যান্থনি উইলকক্স । সিরিয়াল দেখার নতুন এই উপায় দর্শকরা পছন্দ করবেন বলেই আশা করছেন তিনি।
তিনি বলেন, “সবসময় মানুষের দেখার উপায় পরিবর্তিত হচ্ছে। এ কারণে ভিন্ন কিছু করার চেষ্টার জন্য এটিই সঠিক সময় বলে মনে হয়। আমি মনে করি, কিছু সময় কিছু নীতিমালা থাকা আর কী সম্ভব বা কী সম্ভব নয় তা জানা আসলেই দরকারী।”
সময়ের সীমাবদ্ধতাকেও বাঁধা হিসেবে দেখছেন না তিনি। “আশ্চর্যজনকভাবে, এটা কখনও সীমাবদ্ধতা মনে হয়নি, এটা আসলে স্বাধীন বলে মনে হয়েছে। ভিডিও-এর দৈর্ঘ্য ১৫ সেকেন্ডের বেশি হতে পারবে না- ইনস্টাগ্রামের এই সীমাবদ্ধতা নিয়ে আমি উদ্দীপ্ত ছিলাম। বিস্তারিতভাবে গল্প তুলে ধরায় সহায়তা করতে আমরা প্রতি পর্বে ছবিও ব্যবহার করতে যাচ্ছি।”
দর্শকদের ধরে রাখতে ২৮ পর্ব কোনো সমস্যা হবে না বলে বিশ্বাস করেন অ্যান্থনি। তার মতে, “এটা একটা পরীক্ষা, কিন্তু দর্শকরা যে এটি উপভোগ করবে তা নিয়ে আমি আত্মবিশ্বাসী।”
