২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেটফ্লিক্স সিরিজ থেকে হত্যা সূত্র

নেটিফ্লক্স-এর নতুন ডকুমেন্টরি শো ‘মেকিং এ মার্ডারার’-এ স্টিভেন অ্যাভেরি-এর মামলার ঘটনা প্রচারিত হওয়ার পর থেকেই প্রচুর সংখ্যক রেডিট ব্যবহারকারী দাবি করছে, অনুষ্ঠানটি থেকে তারা নতুন অনেক তথ্য আবিষ্কার করেছেন যা কর্তৃপক্ষের চোখ এড়িয়ে গেছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2016, 06:02 PM

Updated : 20 Aug 2022, 11:34 AM

রেডিট ব্যবহারকারীদের দাবি, ওই ঘটনায় স্টিভেন অ্যাভেরি আসলে নির্দোষ।

ওই নেটফ্লিক্স সিরিজে যা দেখানো হয়েছে, সেখান থেকে তো বটেই, যেগুলো দেখানো হয়নি সেখান থেকেও নতুন নতুন তথ্য খুঁজে বের করতে শুরু করেছে রেডিট-এর অনলাইন ডিটেকটিভ ফোরাম। সাইটটির ব্যবহারকারীদের দাবি, মামলার সঙ্গে সংশ্লিষ্ট কিছু মানুষকে যতটা জড়িত মনে করা হয়েছিল, তারা তার চেয়েও গভীরভাবে জড়িত। যেমন, অ্যাভেরি মামলায় অভিযুক্ত ফরেনসিক বিজ্ঞানীদের একজন এর আগেও অন্য একটি মামলায় অভিযুক্ত ছিলেন, কিন্তু সেটি থেকে পরে তাকে নির্দোষ ঘোষণা করা হয়েছিল। কিন্তু জবানবন্দীতে তিনি জানিয়েছিলেন, ডিএনএ প্রমাণ পাওয়ায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

এ ছাড়াও সিরিজে দেখানো হয়নি এমন বিষয় থেকেও নতুন তথ্য খুঁজে বের করা শুরু করেছেন ইন্টারনেট ব্যবহারকারীরা। যেমন, তদন্ত ও অন্যান্য ফরেনসিক কাজের মধ্যে তারা গোঁজামিল খুঁজে পেয়েছেন- কিন্তু এ বিষয়টি সরাসরি মামলার সঙ্গে সম্পৃক্ত।

কিন্তু রেডিট ব্যবহারকারীদের এই অনলাইন আবিষ্কার তেমন একটা কাজে না আসার সম্ভাবনাই বেশি বলে মন্তব্য করেছে বিলেতি দৈনিক ইনডিপেনডেন্ট। কারণ যেকোনো মামলা নতুন করে আবার শুরু করার জন্য তদন্তে বেরিয়ে আসা নতুন প্রমাণের প্রয়োজন।

অন্যদিকে গভর্নর স্কট ওয়াকার-এর ক্ষমতা রয়েছে অ্যাভেরি-এর শাস্তি মওকুফ করার, কিন্তু তিনি স্রেফ জানিয়ে দিয়েছেন, তিনি এ ক্ষমতার ব্যবহার করবেন না এবং নেটফ্লিক্স এ প্রচারিত ওই ডকুমেন্টরিটিও দেখেননি বলেই জানিয়েছেন ওয়াকার।