২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শত ডলারেই ধাতব কেসিংয়ের স্মার্টফোন

চীনা মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান শিয়াওমি বাজারে নিয়ে আসছে রেডমি৩, ধাতব কেসিংয়ের স্মার্টফোনটির দাম নির্ধারণ করা করা হয়েছে ৬৯৯ ইয়েন বা প্রায় ১০৭ ডলার।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2016, 01:24 PM

Updated : 12 Apr 2022, 01:11 AM

রেডমি৩ স্মার্টফোনটিতে আছে ৭২০ পিক্সেলের ৫ ইঞ্চি ডিসপ্লে, অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬১৬ চিপসেট, ২ গিগাবাইট র‌্যাম, ১৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ এবং ৪,১০০ মিলিঅ্যাম্প আওয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারি। ব্যবহারকারীর জন্য মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮ গিগাবাইটেরও বেশি স্টোরেজ ব্যবহারের সুবিধা রয়েছে। ধাতব কেসিংয়ের হলেও ৮.৫ মিলিমিটার পুরু স্মার্টফোনটির ওজন ১৪৪ গ্রাম।

রেডমি৩-তে ১৩ মেগাপিক্সেলের ব্যাক এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এ ছাড়াও ব্যাক ক্যামেরায় থাকছে এফ/২ অ্যাপচারের ইমেজার ফেইজ (phase) ডিটেকশন অটোফোকাস, ম্যানুয়াল মোড এবং লাইভ ফিল্টার। আর ফ্রন্ট ক্যামেরায় থাকছে এফ/২.২ অ্যাপাচার। আর সেলফির জন্য রাখা হয়েছে বিউটিফিকেশন অপশন। দুটি ক্যামেরার মাধ্যমেই এইচডি ভিডিও ধারণ সম্ভব হবে বলে দাবি করেছে নির্মাতা প্রতিষ্ঠান শিয়াওমি।

১২ জানুয়ারি স্থানীয় সময় সকাল ১০টা থেকে রেডমি৩ প্রি-অর্ডার করতে পারবেন চীনের নাগরিকরা। স্মার্টফোনটি গোল্ড, সিলভার এবং গ্রে এই তিনটি রংয়ে বাজারে আসবে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।