গুগল-লেনোভো’র ৩ডি স্ক্যানার স্মার্টফোন
৩ডি স্ক্যানিং স্মার্টফোন আনছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল আর চীনা কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো’র জোট। এই স্মার্টফোন বাহ্যিক দুনিয়ার বস্তুগুলোর অবয়ব পর্দায় ধারণ করতে পারবে।
বাণিজ্যিকভাবে এখনো এই স্মার্টফোনের ডিজাইন চূড়ান্ত করা হয়নি। তবে এর আকার ৬.৫ ইঞ্চির নিচে হবে বলে ধারণা করা হচ্ছে। ২০১৬ সালের গ্রীষ্মে এই স্মার্টফোন বাজারে আসবে বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।
‘প্রোজেক্ট ট্যাঙ্গো’ প্রযুক্তির মাধ্যমে এই ফোনটি একটি ঘরের ৩ডি আকার পরিমাপ করতে পারবে। এছাড়াও আগে ভ্রমণ করা হয়ছে এমন জায়গা শনাক্তকরণ, ফোনের পর্দায় রিয়ালিটি-স্টাইল ওয়ার্ল্ড দেখানো, আর শপিং মলের মতো ইনডোর জায়গাগুলোতে নড়াচড়া নড়াচড়া শনাক্ত করতে পারবে এটি।
৩ডি স্ক্যানিং প্রযুক্তির উপর ভিত্তি করে প্রোজেক্ট ট্যাঙ্গো ইনকিউবেটরও উন্মোচন করেছে প্রতিষ্ঠান দুটি। এখানে ডেভেলপাররা ৩ডি স্ক্যানিংভিত্তিক গেইম আর অ্যাপ আইডিয়া জমা দেবে। এগুলোর মধ্য থেকে কিছু আইডিয়া বাছাই করে, সেই আইডিয়া বাস্তবায়ন করার জন্য ডেভেলপারকে অর্থসহয়তা দেবে এই প্রযুক্তিজোট। পরে তাদের স্মার্টফোনে এই অ্যাপগুলো যোগ করা হবে। চলতি বছর ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রতিযোগিতায় আইডিয়া জমা দেওয়া যাবে। ২০১৫ সালেও একই ধরনের প্রতিযোগিতার আয়োজন করেছিল গুগল। ‘৩ডি পাজলার’ নামের একটি গেইম এতে বিজয়ী হয়।
প্রোজেক্ট ট্যাঙ্গো গেইমে অংশ নিতে যাচ্ছে চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেলও। প্রতিষ্ঠানটির রিয়েলসেন্স প্রযুক্তি সংবলিত ৪০০ মার্কিন ডলার মূল্যের ‘ফোন-স্ল্যাশ-ডেভ-কিট’ আনছে তারা। ইতোমধ্যেই এই ফোনটির প্রি-অর্ডার নেওয়া শুরু হয়েছে।
