২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে মাইক্রোসফট লুমিয়া ৫৫০

লুমিয়া ৫৫০ মডেলের স্মার্টফোন বাংলাদেশে নিয়ে এল সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2016, 05:51 PM

Updated : 20 Aug 2022, 11:32 AM

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত এই ফোনে রয়েছে ১২৮০ বাই ৭২০-এর ৪.৭ ইঞ্চির এইচডি ডিসপ্লে, ১.১ গিগাহার্টজ কোয়াড কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ২১০ প্রসেসর, ১ গিগাবাইট র‌্যাম, ৮ গিগাবাইট স্টোরেজ, ৫ মেগাপিক্সেল ব্যাক ও ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ব্যবহারকারী চাইলে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে দুইশ’ গিগাবাইটেরও বেশি স্টোরেজ সুবিধা পাবেন।

৭ জানুয়ারি থেকে বাংলাদেশে প্রবর্তিত লুমিয়া ৫৫০ স্মার্টফোনটি প্রসঙ্গে মাইক্রোসফট মোবাইল ডিভাইসেস সেলসের সন্দ্বীপ গুপ্ত বলেন, এই স্মার্টফোনটিতে চতুর্থ প্রজন্মের এলটিই ফোরজি সংযোগ প্রযুক্তি রয়েছে। এ ছাড়াও ব্যবহারকারীদের সুবিধার্থে স্মার্টফোনটিতে মাইক্রোসফট অফিস, ওয়াননোট ও ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট কর্টানা ইত্যাদি দেওয়া হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির এমার্জিং এশিয়া মার্কেটের এই মহাব্যবস্থাপক।

বাজারে চকচকে সাদা এবং ম্যাট ব্ল্যাক বা ধূসর এই দুটি রংয়ে পাওয়া যাচ্ছে লুমিয়া ৫৫০। স্মার্টফোনটির দাম পড়বে ১২,০০০ টাকা।