২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্লেস্টেশন গেইমাররা পর্নপ্রেমী!

গেল বছর গেইমিং কনসোল ব্যবহারকারীদের মধ্যে সনির প্লেস্টেশন ৪-এর গেইমাররাই সবচেয়ে বেশিবার ভিজিট করেছেন পর্নহাব। সম্প্রতি বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে পর্নোগ্রাফিক ভিডিও শেয়ারিং সাইটটি। আর সেই প্রতিবেদন থেকেই বেরিয়ে এসেছে এই তথ্য।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2016, 06:37 PM

Updated : 20 Aug 2022, 11:32 AM

সে তুলনায় অনেকটাই ‘পিছিয়ে আছেন’ মাইক্রোসফট-এর এক্সবক্স ওয়ান কনসোলের গেইমাররা। পর্নহাবের প্রতিবেদন অনুযায়ী, প্লেস্টেশন গেইমারদের তুলনায় তাদের ‘পর্ন আসক্তি’ তুলনামূলক কম।

পর্নহাবের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, যেসব গেইমিং কনসোল থেকে সাইটটি অ্যাক্সেস করা হচ্ছে তার মধ্যে প্রায় অর্ধেক ছিল প্লেস্টেশন ৪।

গেইমিং কনসোল হিসেবে বিশ্বব্যাপী এক্সবক্সের তুলনায় প্লেস্টেশনের জনপ্রিয়তা বেশি। বিক্রির হিসেবে এক্সবক্স ওয়ান-এর তুলনায় অনেকখানি এগিয়ে আছে সনির প্লেস্টেশন ৪।

এক্সবক্স ওয়ান আর প্লেস্টেশন ৪-এর দুরত্ব সহজে বোঝা যায় গেইমিং কনসোলের বাজারে ডিভাইস দুটির দখল কতটা, সেই হিসাব দেখলেই। ২০১৪ সালে বাজারের ৪০ শতাংশ প্লেস্টেশনের দখলে থাকলেও ২০১৫ সালে তা বেড়ে ৪৬.৯ শতাংশে পৌঁছেছে। অন্যদিকে ২০১৪ সালে বাজারের ৪৫.৭ শতাংশ এক্সবক্স-এর দখলে থাকলেও ২০১৫ সালে তা কমে ৩৭.৯ শতাংশে এসে ঠেকেছে।

গেইমস্পট ডটকমের দেওয়া তথ্য অনুযায়ী, এবারই প্রথম নয়, এর আগেও গেইমিং সংশ্লিষ্ট খবরের শিরোনামে এসেছে পর্নহাব। এর আগে ফলআউট ৪ মুক্তি পাওয়ার মাস কয়েক আগেই গেইমটির ভিডিও ফাঁস হয়ে চলে এসেছিল পর্নোগ্রাফিক সাইটটিতে।