২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্যামসাংয়ের আশা ভঙ্গ

২০১৫ সালের শেষ প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় স্যামসাংয়ের মুনাফা বেড়েছে ১৫ শতাংশ, যা ছিল বাজার বিশ্লেষকদের প্রত্যাশার থেকে কম।  

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2016, 04:03 PM

Updated : 20 Aug 2022, 11:31 AM

২০১৪ সালের শেষ প্রান্তিকে প্রতিষ্ঠানটির মুনাফার ৫ লাখ ২৯ হাজার কোটি ওন। প্রাথমিক হিসাব অনুযায়ী ২০১৫ সালের শেষ প্রান্তিকে প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছে ৬ লাখ ১০ হাজার কোটি ওন। কিন্তু বিশেষজ্ঞরা আশা করেছিলেন ওই সময়ে মধ্যে স্যামসাংয়ের মুনাফার পরিমাণ ৬ লাখ ৬০ হাজার কোটি ওনের বেশি হবে।

২০১৫ সালের তৃতীয় প্রান্তিতের তুলনায় শেষ প্রান্তিকে স্যামসাংয়ের মুনাফা কমেছে সাড়ে ৭ শতাংশ।

চীনের বাজারে কম চাহিদা থাকায় আর মুদ্রাস্ফিতির স্যামসাংয়ের গ্যাজেট ব্যবসার উপর নেতিবাজক প্রভাব ফেলছে বলে জানিয়েছে বিবিসি। গেল বছর স্মার্টফোন বিক্রির ক্ষেত্রেও লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি শীর্ষস্থানীয় চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি।

প্রাথমিক আর্থিক প্রতিবেদনে সাধারণত বিস্তারিত জানায় না স্যামসাং। তবে স্মার্টফোন বাজারে প্রতিষ্ঠানটিকে চলতি বছরে কঠিন সময় পার করতে হবে বলে আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকরা। অ্যাপলের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে চীনের সস্তা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানের বিপরীতে টিকে থাকতেও লড়াই করতে হচ্ছে স্যামসাংকে।

২০১৫ সালের শেষ প্রান্তিকের চূড়ান্ত আর্থিক প্রতিবেদন চলতি জানুয়ারির শেষ নাগাদ প্রকাশ করবে স্যামসাং।