এক্স রে ভিশন হেলমেট বানাল ইনটেল
২০১৬ সালের কনজিউমার ইলেকট্রনিক্স শো-তে (সিইএস) নিজেদের নতুন স্মার্ট হেলমেট দেখিয়েছে মার্কিন চিপ জায়ান্ট ইনটেল। প্রতিষ্ঠানটির নিয়ে আসা ‘ডাকরি স্মার্ট হেলমেট’ নামের নতুন এই হেলমেটটির দিয়ে ‘এক্স-রে ভিশন’-দেখাও সম্ভব হবে।
ইনটেল জানিয়েছে, স্মার্ট হেলমেটটির বাজারজাতকরণ ৫ জানুয়ারি থেকেই শুরু হচ্ছে। প্রতিষ্ঠানটির হেলমেটটি ‘রিয়ালসেন্স ৩ডি ক্যামেরা’-এর সাহায্যে ব্যবহারকারীকে অগমেন্টেড রিয়ালিটি অনুভূতি দিতে সক্ষম হবে। হেলমেটটিতে ‘রিয়ালসেন্স ৩ডি ক্যামেরা’ ও ইনটেল এম৭ চিপ ব্যবহার করা হয়েছে।
অগমেন্টেড রিয়ালিটি প্রযুক্তি ব্যবহার করে খানিকটা ‘এক্স-রে ভিশন’ ধাঁচের অভিজ্ঞতা সৃষ্টি করতে পারে হেলমেটটি। এক্স-রে ভিশনটি বাস্তব জীবনের বিভিন্ন কাজেও ব্যবহার করা সম্ভব হবে। উদাহরণ হিসেবে বলা যায়, পাইপের ত্রুটি ঠিক করে থাকেন এমন কোনো কর্মী এক্স-রে ভিশনের সাহায্যে সহজেই পাইপের ত্রুটি খুঁজে বের করতে পারবেন। এ ছাড়াও হেলমেটটি ওই কর্মীকে ডিজিটাল নির্দেশনা দিতে পারবে।
শুধু কর্মীরা নয়, অ্যাথলেটরাও ইনটেল নির্মিত নতুন ওই হেলমেটটির ফিচারের সুবিধা নিতে পারবেন। এ প্রসঙ্গে অস্ট্রেলিয়ান অ্যাথলেট ক্রেইগ আলেক্সান্ডার বলেন, “অ্যাথলেটদের যেভাবে চর্চা করানো হয়, প্রযুক্তি সে বিষয়টিকে নাটকীয়ভাবে বদলে দিয়েছে।” অন্যদিকে ইনটেল প্রধান নির্বাহী ব্রায়ান ক্রাজানিচ বলেন, “খেলাধুলার ক্ষেত্রে আমরা সাফল্য অর্জনের শীর্ষের দিকে রয়েছি।”
ইনটেল নির্মিত হেলমেটটি অকুলাস এবং মাইক্রোসফটের হলোলেন্স ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট-এর চেয়েও বেশি সাড়া পাবে বলে ধারণা প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট।
