২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ার পতন অ্যাপলের

২০১৫ সালের অগাস্টের পর এখন পর্যন্ত সবচেয়ে নিচে নেমে গেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের শেয়ার।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2016, 08:25 PM

Updated : 20 Aug 2022, 11:30 AM

আইফোন বিক্রি কমার আশঙ্কাকে সামনে রেখে প্রতিষ্ঠানটির শেয়ার ২ শতাংশেরও বেশি নেমে যায়। শেয়ার বেচাকেনায় চলতি বছরের প্রথম দিনে এক সময় অ্যাপলের শেয়ার ৩ শতাংশ পড়ে যায়। ওইদিন যুক্তরাষ্ট্রে অন্য কোনো প্রতিষ্ঠানের শেয়ার এতোটা পড়েনি।

দিনের মাঝামাঝি সময়ে কিছুটা ক্ষতি কাটিয়ে উঠে ১০৪.৭৮ ডলারে এসে দাঁড়ায় অ্যাপলের শেয়ার মূল্য।

২০১৫ সালের এপ্রিলে রেকর্ড পরিমাণ উঠে প্রতিষ্ঠানটির শেয়ার। ওই মূল্যের তুলনায় অ্যাপলের শেয়ার নেমে এসেছে ২৩ শতাংশ। প্রথমবারের মতো কিছু লোক তাদের স্মার্টফোন বদলানোয় আর অ্যাপলের সর্বশেষ বের করা আইফোন ৬এস আর ৬এস প্লাসের চাহিদা আশার তুলনায় কম হওয়ায় সামনের বছর অ্যাপল উৎপাদন কমিয়ে আনতে পারে, এমন আশঙ্কায় নেমে যাচ্ছে অ্যাপলের শেয়ার।

২০১৫ সালের ডিসেম্বরের শুরুতে রয়টার্সের এক জরিপে এক-তৃতীয়াংশ বিশ্লেষক মত দেন যে অ্যাপলের শেয়ারমূল্য পড়ে যেতে পারে। তারা ২০১৬ অর্থবছরে অ্যাপলের রেভিনিউ বৃদ্ধির পরিমাণ ৪ শতাংশের কম হতে পারে বলে ধারণা প্রকাশ করেন যা গত বছর অর্জিত ২৮ শতাংশের তুলনায় অনেক কম।

২০১৫ সালের ডিসেম্বরে শেয়ার মালিকদের হাতে পরিচালনা পর্ষদের সদস্য মনোনয়নের অধিকার দেয় মার্কিন এই টেক জায়ান্ট।