স্টার ওয়ার্স বিপাকে ওবামা
১৮ ডিসেম্বরের এক সংবাদ সম্মেলন শেষে স্টার ওয়ার্স দেখতে যাওয়ার কথা বলে বিদায় নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের সেনারা যখন বিদেশের মাটিকে ‘যুদ্ধ’ করছেন তখন মার্কিন প্রেসিডেন্টের এমন আচরণ কোনোভাবেই মেনে নিতে পারছেন না ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
তাই মার্কিন প্রেসিডেন্টের সমালোচনার দায়িত্ব স্বেচ্ছায় নিজ কাঁধে তুলে নিয়েছেন তিনি। নিজের নির্বাচনী প্রচারণার নতুন বিজ্ঞাপনে ট্রাম্পের বক্তব্য, “এমন সময়ে সাই-ফাই দেখেন না ‘সিরিয়াস’ প্রেসিডেন্টরা।”
১৮ ডিসেম্বরের ওই সংবাদ সম্মেলন নির্ধারিত সময়ের আগেই শুরু ও শেষ করেছিলেন প্রেসিডেন্ট ওবামা। কারণ ব্যাখ্যা করেছিলেন, ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেনস’ দেখতে যাবেন তিনি। বিষয়টিকে অন্যরা সহজভাবে নিলেও, ট্রাম্প নিতে পারেননি বলে জানিয়েছে সিনেট। তার ভাষ্যে, এটি কোনো অভিজ্ঞ নেতার কাজ হতে পারে না।
এ প্রসঙ্গে ট্রাম্পের বক্তব্য, “আমরা বর্তমানে ভয়াবহ যুদ্ধের মধ্যে রয়েছি। এটা সিনেমা দেখার সময় নয়।”
২০১৬ সাল কেমন যাবে, তা আমরা এখনও জানি না, তবে এই বছরে মানুষ নক্ষত্র বেশি, যুদ্ধ কম দেখলেই হয়তো বছরটি ভালো যাবে--মন্তব্য করেছে সিনেট।
