২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শীতে হুয়াওয়ে-এর ‘হট বক্স’ অফার

বাংলাদেশের গ্রাহকদের জন্য হট বক্স অফার নিয়ে এসেছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে অফারটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2016, 04:52 PM

Updated : 20 Aug 2022, 11:29 AM

জানুয়ারি মাসের মধ্যে হুয়াওয়ে জি৭ প্লাস, পি৮ অথবা পি৮ লাইট স্মার্টফোন কিনলে একটি গিফট বক্স পাবেন ক্রেতারা। গিফট বক্সে গ্রাহকরা ইউএসবি ফ্লাশ ড্রাইভ, স্টিলের মগ, গাড়ির ফোন হোল্ডার, এলইডি লাইট, ব্লুটুথ স্পিকার ও সেলফি স্টিকের মধ্যে যেকোনো দুটি আইটেম উপহার হিসেবে পাবেন বলে জানিয়েছে হুয়াওয়ে।

এ প্রসঙ্গে হুয়াওয়ে টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের ডিভাইস বিজনেস পরিচালক ইংমার ওয়াং বলেন, “বাংলাদেশের বাজার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এ দেশের গ্রাহকদের অনেক প্রশংসা ও সহায়তা পেয়েছি তাই এই অফারের মাধ্যমে আমরা চেষ্টা করেছি তাদের জীবনের আনন্দ বাড়িয়ে দিতে।”

ক্রেতারা পান্থপথের বসুন্ধরা সিটি অথবা বারিধারায় যমুনা ফিউচার পার্কে হুয়াওয়ে-এর বিক্রয়কেন্দ্র থেকে ওই ‘হট বক্স’ অফারটি নিতে পারবেন। নিজস্ব বিক্রয়কেন্দ্র ছাড়াও সারা দেশে হুয়াওয়ে-এর ব্র্যান্ড শপ থেকে হুয়াওয়ে জি৭ প্লাস, পি৮ অথবা পি৮ লাইট কিনলেও ক্রেতারা ওই অফারটি পাবেন।

চলতি বছর বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রিতে ১০ কোটির মাইলফলক ছুঁয়েছে হুয়াওয়ে। মার্কিন ব্যবসা পরামর্শক প্রতিষ্ঠান বোস্টন কনসাল্টিং গ্রুপের (বিসিজি) তালিকা অনুযায়ী বিশ্বের অভিনব ৫০টি প্রতিষ্ঠানের মধ্যে স্থান করে নিয়েছে হুয়াওয়ে। ২০১৫ সালে প্রতিষ্ঠানটি গবেষণা ও উন্নয়নে এর বার্ষিক আয়ের ১৪ দশমিক ২ শতাংশ ব্যয় করে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।