২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নববর্ষের আগে হোয়াটসঅ্যাপ বিভ্রাট!

বছরের শেষ দিনে এসে সংযোগ বিভ্রাটের শিকার হয়েছেন মেসেজিং অ্যাপ ‘হোয়াটসঅ্যাপ’-এর ব্যবহারকারীরা। ৩১ ডিসেম্বর ইউরোপের অনেক স্থানেই বন্ধ ছিল হোয়াটসঅ্যাপ সেবা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাজিয়া শারমিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2016, 08:09 PM

Updated : 20 Aug 2022, 11:28 AM

মেসেজিং সেবাটি অ্যাক্সেস করতে পারছিলেন না ব্যবহারকারীদের অনেকেই। এখনও অনেক ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে নিশ্চিত করেছে ফেইসবুক ইনকর্পোরেটেড-এর মালিকানাধীন থাকা হোয়াটসঅ্যাপ।

ডাউন ডিটেক্টরের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, যুক্তরাজ্য ও পশ্চিম ইউরোপের ব্যবহারকারীরাই হোয়াটসঅ্যাপের সংযোগ বিভ্রাগের ভুক্তভোগী হয়েছেন সবচেয়ে বেশি।

হোয়াটসঅ্যাপের এক মুখপাত্র বলেন, “আমরা আবারও সংযোগ সমস্যার সম্মুখীন হচ্ছি।” এর আগে সংযোগ সমস্যার সমাধান করা হয়েছে বলে জানিয়েছিল প্রতিষ্ঠানটি। 

২০১৫ সালের ৩১ ডিসেম্বর যুক্তরাজ্যের স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সংযোগ বিভ্রাটের সম্মুখীন হন।

এর আগের বছর একই সময়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে মোট ৫ হাজার ৪শ’ কোটি মেসেজ আদান প্রদান করা হয় বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট টেক২। এবার হোয়াটসঅ্যাপ সেবা ব্যবহার করতে না পেরে ব্যবহারকারীরা টুইটার ও ফেইসবুকে অভিযোগে করতে থাকলে ব্যাপারটি সংবাদমাধ্যমগুলোর নজরে আসে।

হোয়াটসঅ্যাপের প্রধান নির্বাহী ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে ৯০ কোটি মাসিক সক্রিয় ব্যবহারকারীর মাইলফলকে পৌঁছানোর কথা ঘোষণা করেন।