২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাইক্রোসফটের হাতে নতুন প্রতিষ্ঠান

বিগ ডেটাভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান মেটানটিকস কেনার ঘোষণা দিল প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। জটিল বা বড় সে ডেটা, প্রচলিত ডেটা প্রসেসিং অ্যাপ দিয়ে ব্যবহার করা যায় না সেগুলোকে বিগ-ডেটা বলা হয়।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2015, 05:29 PM

Updated : 22 Aug 2022, 02:17 PM

৭০ লাখ ডলার মূলধন নিয়ে ২০১৪ সালে এই স্টার্ট-আপ যাত্রা শুরু করে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সংবাদ সাইট টেকক্রাঞ্চ। তবে, এ চুক্তির কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

বাইরে থেকে সংগ্রহ করা অর্থের বেশিরভাগই ২০১২ সালে পরিচালনা করা প্রতিষ্ঠানের তহবিলের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। প্রতিষ্ঠান চালু হওয়ার পর 'আধ ডজন বেটা গ্রাহক' প্রতিষ্ঠানটির সফটওয়্যার ব্যবহার করছিল। 

নিজেদের 'এসকিউএল সার্ভার আর কর্টানা অ্যানালিটিকস সুটসহ ডেটা প্ল্যাটফর্ম'- এর পরিসর বাড়ানোর উদ্দেশ্যে মেটানটিকস কিনেছে মাইক্রোসফট।

মেটানটিকস প্রধান তার কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, "এটি একটি রোমাঞ্চকর যাত্রা, কিন্তু পরবর্তী উত্তেজনাকর ধাপ শুরু করার আগে আমি আমার অসাধারণ দলটিকে ধন্যবাদ দিতে কিছু সময় নিচ্ছি, যাদের কারণে এই সবকিছু সম্ভব হয়েছে।"

মাত্র ৭০ লাখ ডলার নিয়ে (যার বেশিরভাগই কয়েক বছর আগে সংগ্রহ করা হয়েছিল) যাত্রা শুরু করে এখন বিক্রির সময় প্রতিষ্ঠানটির ঠিক কতোটা অর্থ আছে ধারণা করা অসম্ভব নয়। এর উপর যাত্রা শুরুর পর তহিবল সংগ্রহ নিয়ে 'চ্যালেঞ্জিং' পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল।

এ বিষয়ে মাইক্রোসফটের ডেটা গ্রুপের কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট জোসেফ সিরোশ বলেন, “ইন্টিলিজেন্ট ক্লাউড তৈরিতে আর গ্রাহকদের তাদের ডেটার মূল্য বুঝতে সহায়তা করতে আমাদের নেওয়া প্রচেষ্টাগুলোর মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ অংশ।”