২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বয়ংক্রিয় গাড়ির নীতিমালায় গুগলের বিস্ময়

‘নিরাপত্তা নিশ্চিত করার জন্য চালকবিহীন গাড়িতেও চালকের আসনে লাইসেন্সপ্রাপ্ত একজন চালক থাকতে হবে’- ক্যালিফোর্নিয়ার ‘ডিপার্টমেন্ট অফ মোটর ভেইকলস’(ডিএমভি)-এর এমন খসড়া নীতিমালা নিয়ে সম্প্রতি সমালোচনা করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তরিক হাসনাত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2015, 05:24 PM

Updated : 25 Apr 2022, 02:18 PM

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি চালকবিহীন গাড়ি বিষয়ে ডিএমভি একটি খসড়া নীতিমালা প্রণয়ন করেছে।

ডিএমভি প্রণীত ওই খসড়া আইনে বলা হয়েছে, চালকবিহীন গাড়ি যে নিরাপদ তা নিশ্চিত করার জন্য গাড়িতে একজন চালক থাকতে হবে। প্রাথমিক অবস্থায় স্বয়ংক্রিয় গাড়িতে যদি চালক না থাকে, তাহলে ওই গাড়ি রাস্তায় চলাচলের অনুপযোগী বলে ধরে নেওয়া হবে।   

এ প্রসঙ্গে গুগল-এর চালকবিহীন গাড়ি বিভাগের পরিচালক ক্রিস আর্মসন জানিয়েছেন, ‘ডিএমভি’-এর এ ধরনের পদক্ষেপ সম্পূর্ণ বিষয়টিকেই জটিল করছে। নিজ ব্লগ পোস্টে এ বিষয়ে আর্মসন জানিয়েছেন, “এটি পুরোনো সেই ‘স্ট্যাটাস কুয়ো’ মেনে চলছে এবং নতুন এই প্রযুক্তিকে তার সম্ভাবনাময় লক্ষ্যে পৌঁছাতে দিচ্ছে না এবং একইসঙ্গে যাদের প্রয়োজন কিন্তু গাড়ি চালাতে জানেন না, তাদেরকেও পিছে ঠেলে দিচ্ছে নীতিমালাটি।”  

অন্যদিকে ম্যানুয়াল গাড়ির তুলনায় চালকবিহীন গাড়ি আরও বেশি নিরাপদ এবং গাড়ি চালানোর সময় মানুষের মাধ্যমে যে ভুলগুলো হওয়ার ঝুঁকি থাকে, তার কোনটিই স্বয়ংক্রিংয় গাড়িতে হওয়ার আশঙ্কা নেই বলেই দাবি করেছে গুগল।