‘নিরানন্দ’ আয়ু কমায় না
সুস্থ থাকতে বেঁচে থাকার জন্য হাসি বা আনন্দে থাকা একটি নিয়ামক, এটা প্রায় সবারই জানা। সেই হিসেবে উল্টোদিক থেকে চিন্তা করলে নিরানন্দ মৃত্যুর কারণ হওয়ার কথা, অন্তত এতদিন অনেকের ধারণা অনুযায়ী এটাই বলা যায়। কিন্তু আসলেই কি তাই? সম্প্রতি এক গবেষণার ফলাফলের দিকে তাকালে প্রশ্নের উত্তরটা নেতিবাচক।
প্রযুক্তিবিষয়ক সাইট ওয়্যার্ড জানিয়েছে, ৭১৯৬৭১ জন নারীর উপর ১০ বছর ধরে চালানো এক গবেষণায় দেখা গেছে, নিরানন্দ মৃত্যুর কারণ নয়। এর মানে হচ্ছে, হতাশা আর নিরানন্দ মানুষের আয়ু কমায়, এই ধারণা সত্য নয়।
‘বাজে স্বাস্থ্য আর জীবনধারার মানুষ যারা অসুখী তাদের পর, আনন্দ বা ভালো থাকার এ সম্পর্কিত সরাসরি আয়ু বাড়ায় এমন কোনো জোরালো প্রমাণ আছে কিনা’ তা প্রতিষ্ঠা করার জন্য এই গবেষণা করা হয়।
গবেষকদের মতে, বাজে স্বাস্থ্য মনে ‘নিরানন্দ’ অনুভূতি তৈরি করতে পারে। আর আয়ু কমার সঙ্গে স্বাস্থ্য ভালো না থাকার কারণ সম্পর্কিত, নিরানন্দ অবস্থা নয়।
এই গবেষণার জন্য ১৯৯৬ থেকে ২০০১ সালের মধ্যে যুক্তরাজ্যের অংশগ্রহণকারীদের নেওয়া হয়। নিবন্ধনের তিন বছর পর তারা “স্বাস্থ্য, আনন্দ, হতাশা, নিয়ন্ত্রণ অনুভূতি বা নিশ্চিন্ত অনুভব করছে কিনা’ তা জিজ্ঞাসা করা হয়। এই প্রাথমিক প্রশ্নগুলোর উত্তর দেওয়ার সময় ওই ৭১৯৬৭১ জনের কারও কোনো প্রকার হৃদরোগ, স্ট্রোক, ফুসফুসের রোগ বা ক্যান্সার ছিল না।
৫৯ বছরের মধ্যে অংশগ্রহণকারীদের ৩৯ শতাংশই অধিকাংশ সময় সুখী ছিলেন, ৪৪ শতাংশ সাধারণত সুখী আর ১৭ শতাংশ অসুখী ছিলেন। পরবর্তী দশকে ৪ শতাংশ (সংখ্যায় ৩১৫৩১) নারী মারা যান। আর প্রাথমিক উত্তরে বাজে স্বাস্থ্য উল্লেখ করা বেশিরভাগই অসুখী ছিলেন। তবে ওই নারীদের মৃত্যুর কারণ হিসেবে নিরানন্দ অবস্থাকে দায়ী করার মতো কোন কারণ দেখা যায়নি।
অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস- এর ড. বেটি লিউ জানান, “অসুখ আপনাকে অসুখী করতে পারে, কিন্তু নিরানন্দ অবস্থা আপনাকে অসুস্থ করে না।”
