২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচনায় আইফোন ৬সি

আবারও নতুন গুজব শোনা যাচ্ছে অ্যাপলের নতুন আইফোন নিয়ে। আর এবারের গুজবের মূলে রয়েছে অ্যাপলের তথাকথিত ‘এন্ট্রি-লেভেল’ স্মার্টফোন আইফোন ৬সি। বলা হচ্ছে, ধাতব কেসিং ব্যবহার করা হবে স্মার্টফোনটির নির্মাণে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2015, 08:03 PM

Updated : 22 Aug 2022, 02:06 PM

অ্যাপলের পণ্যবিষয়ক সাইট নাইনটুফাইভ ম্যাক এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন আইফোন নিয়ে সর্বশেষ গুজবের যোগান দিয়েছে চীনের ওয়েবসাইট জিফরগেইমস। নির্মাণ কারখানার গোপন সূত্রের বরাত দিয়ে আইফোন ৬সি-এ ধাতব কেসিং থাকবে বলে জানিয়েছে সাইটটি।

আইফোন ৫সি-তে প্লাস্টিকের কেসিং ব্যবহার করেছিল অ্যাপল। কিন্তু এর উত্তরসূরি মডেলটিতে ধাতব কেসিং থাকবে এমন গুজব শোনা যাচ্ছিল বেশ কিছু দিন ধরেই।

জিফরগেইমস-এর দাবি, ২০১৬ সালের জানুয়ারি মাসে আইফোন ৬সি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে। বাজারে স্মার্টফোনটির অভিষেক হবে ফেব্রুয়ারি মাসে। ৪ ইঞ্চির ডিসপ্লে থাকবে স্মার্টফোনটিতে।

আইফোন ৬সি-তে অ্যাপলের ‘থ্রি-ডি টাচ’ প্রযুক্তি থাকবে না বলে জানিয়েছে একাধিক প্রযুক্তিবিষয়ক সাইট। তবে ডিভাইসটিতে টাচ আইডি আর এনএফসি সংযোগ সেবা থাকবে বলে আশা করা হচ্ছে।