২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিদিনের জরিমানায় ফেইসবুক?

বেলিজিয়ামে ফেইসবুকের প্রাইভেসি সেটিংসে বড় পরিবর্তন আনার বিষয়ে আদালতের বিচারের রায় ফেইসবুকের কাছে যেতে দেরি হয়েছে। আদালতের দলিলপত্রগুলো ইংরেজিত অনুবাদ করতে হবে, এটাই ওই বিলম্বের কারণ বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2015, 07:20 PM

Updated : 22 Aug 2022, 02:02 PM

সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে অব্যবহারকারীদের ট্র্যাক করা শিগগিরই বন্ধ করতে বা এ নিয়ে জরিমানা দিতে ফেইসবুকের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছে বেলজিয়ান প্রাইভেসি কমিশন (বিপিসি)।

৯ নভেম্বর এ বিষয়ে নির্দেশনা দিয়ে ৪৮ ঘন্টার মধ্যে ফেইসুবককে এ দাবি মেনে নিতে বলা হলেও, এ নিয়ে বিপিসি'র সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে এই সোশাল নেটওয়ার্কিং জায়ান্ট।

ফেইসবুকের প্রধান নিরাপত্তা কর্মকর্তা অ্যালেক্স স্ট্যামস বলেন, “আমরা বিপিসি’র সঙ্গে সাক্ষাৎ করেছি আর আমাদের নিরাপত্তা কুকি নিয়ে তাদের উদ্বেগেরে বিষয়ে নির্দিষ্ট সমাধানের উপায় দিয়েছি। অক্টোবর মাসে এই কুকি আমাদেরকে বেলজিয়ামের ৩৩ হাজার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হাতিয়ে নেওয়া বন্ধ করতে সহায়তা করে আর এই ধরনের কুকি বড় বড় ইন্টারনেট সেবাগুলোতেও ব্যবহৃত হয়। ফেইসবুকে মানুষের নিরাপদ অ্যাকসেস বন্ধ না করে এই সমস্যা সমাধানে আমরা সামনের দিকে তাকাচ্ছি।” এই কুকি ফেইসবুক গত পাঁচ বছর ধরে ব্যবহার করে আসছে।

বিচারের রায় এখনও আনুষ্ঠানিকভাবে ফেইসবুকের কাছে পৌছায়নি। ৩৩ পৃষ্ঠার ওই রায় 'ইংরেজিতে অনুবাদ হওয়ার অপেক্ষায়' রয়েছে বলে জানান বিপিসি’র একজন মুখপাত্র।

ফেইসবুক ব্যবহার করেন এমন ব্যাক্তিদের জন্য রাখা ওই কুকি ফেইসবুকের সরানো উচিত বলে রায়ে জানিয়েছে আদালত। আর ফেইসবুক যদি এটি মানতে ব্যর্থ হয়, তবে প্রতিদিন প্রতিষ্ঠানটিকে ২৫০,০০০ ইউরো জরিমানা গুণতে হতে পারে।

অন্যদিকে, প্রাইভেসি নিয়ে প্রচারণাকারী অস্ট্রিয়ান আইন বিষয়ের ছাত্র ম্যাক্স স্ক্রিমসের অভিযোগ দেশটির সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে। এখন তিনি ফেইসবুকের বিরুদ্ধে এ নিয়ে মামলা করতে পারবেন কিনা তা সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে।