২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোরিয়ায় কাকাওটক প্রধানের পদত্যাগ

পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার সবচেয়ে জনপ্রিয় চ্যাট অ্যাপ কাকাওটকের সহপ্রতিষ্ঠাতা সিওক-ও। অ্যাপটির মাধ্যমে শিশু যৌন নির্যাতনের ছবি ছড়ানো বন্ধে ব্যর্থ হওয়ার অভিযোগে পদত্যাগ করেন তিনি।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 10:30 PM

Updated : 22 Aug 2022, 01:52 PM

বিবিসি জানিয়েছে, অভিযুক্ত হওয়ার এক সপ্তাহ পর তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছে কাকাও। তবে, তিনি এখনও আটক হননি বলে জানায় প্রতিষ্ঠানটি।

চলতি বছর অগাস্ট পর্যন্ত প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর প্রতিষ্ঠানটির উপদেষ্টা হিসেবে কাজ শুরু করেন তিনি। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, "লি বলেছেন তিনি নতুন চ্যালেঞ্জ নিতে পছন্দ করবেন।"

শেষ সপ্তাহে দক্ষিণ কোরিয়ার যৌন নির্যাতন আইনে দেশটির শিশু ও অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ আনা হয়। 

অবৈধ কন্টেন্ট ঠেকাতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় কাকাও। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, "আমরা সত্যিকারের চেষ্টা চালাচ্ছি, অবৈধ লিঙ্ক খোজাঁ হচ্ছে আর আপত্তিকর কন্টেন্ট নিয়ে ব্যবহারকারীদের অভিযোগের সুবিধা দিচ্ছি।"

এই অভিযোগ অন্যান্য চ্যাট অ্যাপগুলোকে আরও সতর্ক করবে বলে মনে করে বিবিসি।

এর আগে ব্যবহারকারীদের তথ্য সুরক্ষায় যথেষ্ট পদক্ষেপ না নেওয়ায় সমালোচনার মুখে পড়ে হয় কাকাওটক।

যোগাযোগে হস্তক্ষেপ করে স্থানীয় সরকারের কাছে নিয়মিত তথ্য পাচারের কারণে ২০১৪ সালে ব্যবহারকারীদের সমালোচনায় পড়ে প্রতিষ্ঠানটি।