২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কমেছে স্কয়ারের শেয়ার মূল্য

টুইটার প্রধান জ্যাক ডরসির আরেক প্রতিষ্ঠান স্কয়ার। ২০১৪ সালের তুলনায় মোট শেয়ার মূল্য এক-তৃতীয়াংশ কমে গেছে আর্থিক সেবাদাতা এই প্রতিষ্ঠানটির। শেয়ার বাজারে প্রতিষ্ঠানটির প্রাথমিক শেয়ারের দামে কমে এখন ১১ থেকে ১৩ ডলারের মধ্যে ওঠানামা করছে।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2015, 06:39 PM

Updated : 22 Aug 2022, 01:50 PM

২০১২ সালে কফি বিক্রেতা চেইন স্টারবাকসের সঙ্গে চুক্তিবদ্ধ হয় স্কয়ার। ওই চুক্তিকে শেয়ারের দাম কমার একটি কারণ হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি, এমনটাই জানিয়েছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান। ২০১৬ সালে এ চুক্তি শেষ হওয়ার কথা রয়েছে।

ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান কোয়েস্ট ভেনচার পার্টনারসের ম্যানেজিং পার্টনার মারটেন হুফট বলেন, “শেয়ারের দাম কমে যাওয়ার জন্য কাউকে তো খেসারত দিতেই হবে। আর আমি মনে করি এটি সাধারণ শেয়ারহোল্ডারদের উপর দিয়েই যাবে।”

বিনিয়োগের উপর ২০ শতাংশ সুদ দেওয়ার প্রতিশ্রুতি রক্ষা করতে স্কয়ারকে আরও ৫৩ লাখ বাড়তি শেয়ার ছাড়তে হবে বলে মনে করে প্রযুক্তিবিষয়ক সাইট রি/কোড।

ভাল অবস্থানে থাকা কোনো প্রতিষ্ঠানের ২শ’ কোটি ডলার উধাও হয়ে যাওয়ার বিষয়টিকে শেয়ারবাজারের জন্য একটি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

হুফট বলেন, “এটি, হয়তো ভাল। আমাদের জন্য খুব একটা পরিবর্তন আনছে না। কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষেত্রে এর ফলাফল নিয়ে আমরা আলোচনা করছি।”

পরবর্তী প্রান্তিকে শেয়ার ছাড়ার আগ মূহুর্তে প্রাথমিক শেয়ারের মূল্য আবারও পরিবর্তন করতে পারে প্রতিষ্ঠানটি।