২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উগ্র বর্ণবাদবিরোধী অ্যানোনিমাস

উগ্রপন্থী বর্ণবাদী সংগঠন ‘ক্লু ক্লাক্স ক্লান (কেকেকে)’-এর ১ হাজার সমর্থকের পরিচয় ফাঁস করে দিয়েছে হ্যাকারদের সংগঠন অ্যানোনিমাস। যুক্তরাষ্ট্রের মিসৌরিতে কৃঞ্চাঙ্গ কিশোর হত্যার প্রতিবাদকারীদের সহিংসতার হুমকি দেওয়ার পর অ্যানোনিমাসের লক্ষ্যতে পরিণত হয়েছে সংগঠনটির সমর্থকরা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2015, 03:29 PM

Updated : 22 Aug 2022, 01:48 PM

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, কেকেকে সদস্যদের তালিকা প্রকাশকে ‘বর্ণবাদী সহিংসতার’ বিরুদ্ধে প্রতিবাদ বলে আখ্যা দিয়েছে অ্যানোনিমাস।

অক্টোবরের শেষ সপ্তাহে কেকেকে সদস্যদের আরেকটি তালিকা অনলাইনে প্রকাশিত হলেও পরে সেটি ভুয়া প্রমাণিত হয় বলে জানিয়েছে বিবিসি।

অ্যানোনিমাসের প্রকাশিত তালিকাতে সংগঠনটির সমর্থকদের সোশাল মিডিয়া সংশ্লিষ্ট তথ্য রয়েছে বলে জানিয়েছে বিবিসি। তবে অ্যানোনিমাস দাবি করেছে এই কাজে হ্যাকিংয়ের শরণাপন্ন হয়ে অন্যদের কাছ থেকে সংগ্রহ করা বিভিন্ন তথ্যের ভিত্তিতে তালিকা তৈরি করা হয়েছে।

গেল বছরেও কেকেকে সদস্যদের বিরুদ্ধে সাইবার অভিযানে নেমেছিল অ্যানোনিমাস। ২০১৪ সালের নভেম্বর মাসে কেকেকের সঙ্গে সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলোর উপর ডিডিওএস আক্রমণ চালিয়েছিল হ্যাকারদের সংগঠনটি। দখল করে নিয়েছিল কেকেকে সমর্থক দুটি টুইটার অ্যাকাউন্ট।

কেকেকে-কে উদ্দেশ্য করে হ্যাকারদের সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, “ফার্গুসনের ঘটনায় তোমাদের হুমকি আমরা ভুলে যাইনি। আমরা তোমাদের ক্ষমাও করিনি। এবার হুমকি দেওয়ার জন্যেও তোমাদের বিপরীতে একই পদক্ষেপ নেওয়া হবে।