বিদায় নিবে উইন্ডোজ ৭ ও ৮.১
উইন্ডোজ ১০ বাজারজাতের কিছুদিন পরই আগের সংস্করণের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৭ এবং ৮.১ নিয়ে সকল কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিল মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। ২০১৬ সালের অক্টোবর মাসের পর থেকে নতুন ডিভাইসের জন্য একমাত্র অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে উইন্ডোজ ১০।
সিনেট জানিয়েছে, নতুন ডিভাইসে উইন্ডোজ ৭ বা ৮.১ ইন্সটল করার ¶েত্রে ২০১৬ সালের ৩১ অক্টোবরই হবে শেষ দিন। এর পর থেকে নতুন ডিভাইসে উইন্ডোজ ১০ ব্যবহার করা ছাড়া অন্য কোন উপায় থাকবেনা।
ইতোপূর্বে ১০০ কোটি ডিভাইসে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম ইনস্টল করার ল¶্যমাত্রা নির্ধারণ করে মাইক্রোসফট যার অংশ হিসেবেই এই ঘোষণা দেওয়া হয়েছে বলে সাইটটিতে জানানো হয়।
তবে উইন্ডোজ ৭ ব্যবহারে অভ্যস্ত ব্যক্তিদের ¶েত্রে এই সিদ্ধান্ত সমস্যার সৃষ্টি করতে পারে বলে ধারণ করা হচ্ছে।
ইতোপূর্বে ২০১৪ সালে অক্টোবরের মধ্যেই উইন্ডোজ ৭-এর মূল্ধারার সাপোর্ট বন্ধ হয়ে যাওয়ার কথা থাকলেও উইন্ডোজ ৮-এর প্রতি বিপুল পরিমাণ ব্যবহারকারীর অনীহার কারণে এই সময়সীমা বাড়ানো হয়।
তবে এর মানে এই নয় যে গ্রাহক তার ডিভাইসে উইন্ডোজ ৭ একেবারেই ব্যবহার করতে পারবেন না। উইন্ডোজ ৭-এ নিরাপত্তা আপডেট এবং বাগ ফিক্সিংসহ অন্যান্য সুবিধা আগামী ২০২০ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত বিদ্যমান থাকবে।
উইন্ডোজ ৭ এবং ৮.১ এর সময়সীমা বাড়ানো হলেও উইন্ডোজ ১০ কে ঘিরেই মাইক্রোসফটের ভবিষ্যত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে সিনেট। বর্তমানে আগের সংস্করণ ব্যবহারকারীদের ডিভাইসে উইন্ডোজ ১০- এ আপগ্রেড করাটাকে ‘অপশনাল’ বলা হলেও আগামী বছরের শুরুতে এই আপগ্রেড করতে ব্যবহারকারীকে সরাসরি সুপারিশ করবে মাইক্রোসফট।
