উইকিলিকসে তথ্য ফাঁস অপরাধ: সিআইএ
সিআইএ প্রধান জন ব্রেনানের ব্যাক্তিগত মেইল অ্যাকাউন্ট হ্যাকের মাধ্যমে পাওয়া গোপন তথ্য ফাঁসকারী ওয়াবসাইট উইকিলিকসে প্রকাশের ঘটনাকে 'বিদ্বেষপূর্ণ' আর 'অপরাধ' হিসেবে উল্লেখ করেছে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ।
উইকিলিকসে ব্রেনানের ওই অ্যাকাউন্ট থেকে ছয়টি ডকুমেন্ট প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রকাশ করা ডকুমেন্টগুলোর মধ্যে কোনো ‘ক্লাসিফাইড’ তথ্য ছিল না বলে জানিয়েছে সিআইএ।
২০০৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা চ্যালেঞ্জ বিষয়ে বানানো খরড়া রয়েছে প্রকাশিত ডকুমেন্টে। সবশেষে অসমাপ্ত ওই অনুচ্ছেদের নাম দেওয়া হয়েছে, "ড্যামেজিং লিকস অফ ক্লাসিফাইড ইনফরমেশন।"
‘সামনের দিনগুলোতে’ আরও ডকুমেন্ট ছাড়া হবে বলে জানিয়েছে উইকিলিকস।
এফবিআই আর সিক্রেট সার্ভিস এই হ্যাকিং নিয়ে তদন্ত চালাচ্ছে। আর এক বিবৃতিতে সিআইএ-এর পক্ষ থেকে বলা হয়, “বরং, এটি অনেকটা জাতীয় নিরপত্তা নিয়ে আগ্রহী ও অভিজ্ঞ একজন নাগরিকের ব্যাক্তিগত ডকুমেন্ট দখল করার মতো।”
সম্প্রতি ১৩ বছর বয়সী এক কিশোর ওই মেইল অ্যাকাউন্ট হ্যাক করে। নিজের টুইটার অ্যাকাউন্টে মার্কিন পররাষ্ট্রনীতির উপর ক্ষুদ্ধ হয়ে এমন কাজ করার কথা জানায় সে। পরে অবশ্য কিশোরটি ভেরাইজনের এওএল আইডিতে করা ওই অ্যাকাউন্ট হ্যাক করে ভেরাইজনের চাকরী পেতে চেয়েছিল বলেও জানা যায়।
