গোপালগঞ্জে ৪জি এলটিই নেটওয়ার্ক
যশোরের পর এবার গোপালগঞ্জে ৪জি এলটিই নেটওয়ার্ক সেবা চালু করতে যাচ্ছে বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জ লিমিটেড (বিয়েল)। গোপালগঞ্জের পর সিলেট সহ দেশের অন্যান্য অঞ্চলে এই সেবা চালু করতে চায় ‘ওলো’ ব্র্যান্ড নেইম নিয়ে কর্মরত প্রতিষ্ঠানটি।
এক সংবাদবিজ্ঞপ্তে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ওলো ৪জি এলটিই নেটওয়ার্কে কনটেন্ট ডাউনলোডের গতি প্রচলিত সংযোগের তুলনায় ৫ থেকে ১০ গুণ বেশি হবে। বাজারের বেশিরভাগ অপারেটর ২জি বা ৩জি নির্ভর হলেও ৪জি সেবা দিয়ে প্রতিদ্বন্দ্বীদের থেকে এক ধাপ এগিয়ে থাকতে চায় প্রতিষ্ঠানটি।
গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকাগুলো ৪জি নেটওয়ার্কের আওতায় থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এলটিই সেবা গ্রাহকদের জন্য ইসিম কার্ড এনেছে ওলো। ফলে ৪জি সেবা দিতে সক্ষম এমন যে কোনো হ্যান্ডসেটের সিম কনফিগারেশন পরিবর্তন করে এই সেবা ব্যবহার করতে পারবেন গ্রাহক।
এছাড়াও এইচডি মুভি ডাউনলোড, মাল্টিপ্লেয়ার অনলাইন ভিডিও গেইমিং এবং এইচডি ভিডিও কলের সেবার পাবেন গ্রাহক।
