২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আয়োজিত হল গুগল ডেভফেস্ট ২০১৫

গুগল ডেভলাপার গ্রুপের উদ্যোগে আয়োজিত হল সারাদেশে ডেভলাপারদের সবচেয়ে বড় আয়োজন গুগল ডেভফেস্ট ২০১৫।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2015, 05:16 PM

Updated : 25 Apr 2022, 02:00 PM

এক বিজ্ঞপ্তিতে গুগল ডেভেলপার গ্রুপ জানিয়েছে, ১৬ অক্টোবর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ক্যাম্পাসে এই আয়োজনে অংশ নেয় প্রায় ৪০০ ডেভলাপার। বিভিন্ন ক্ষেত্র থেকে  অংশগ্রহণকারীরা ৩টি দলে ভাগ হয়ে সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত অংশ নেন ডেভফেস্টের বিভিন্ন সেশনে।

ঢাকা ছাড়াও রাজশাহী এবং দিনাজপুরে ডেভফেস্ট অনুষ্ঠিত হয়, এই দুই ভেনুতে অংশ নেয় প্রায় ৭০০ অংশগ্রহণকারী। দিনাজপুরের অ্যাপস কন্টেস্ট প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩৭টি দল। রাজশাহীতে অংশ নেয় ১৫০ জন প্রতিযোগী।

আয়োজনের অংশ হিসেবে বিভিন্ন সেশনে আলোচনা করা হয় গুগল কমিউনিটি, লোকাল গাইড, ডিজাইন মেটিরিয়াল, অ্যান্ড্রয়েড এম, টাইটেনিয়াম মোবাইল অ্যাপ্লিকেশন তৈরির বিষয়ে। আলোচনা করেন জাগো ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা করভী রাখশান্দ, গুগলের কান্ট্রি মার্কেটিং কনসালটেন্ট হাশমী রাফসানজানি, গুগল উইমেন টেকমেকারের বাংলাদেশ লিড ফারাহ নাজিফা।

দুটি বিশেষ সেশনে অ্যান্ড্রয়েড এম নিয়ে আলোচনা করেন সাব্বির আহমেদ রেজন এবং খালেদ সাইফুল্লাহ এবং মেটারিয়াল ডিজাইন নিয়ে আলোচনা করে মাহবুব হাসান। বিকালে একটি বিশেষ প্যানেল ডিসকাশনে অংশ নেন ক্লাসিফাইড বিজ্ঞাপনের সাইট বিক্রয় ডট কমের ব্যবস্থাপনা পরিচালক মারটিন মেলমস্টরোম, গ্রামীণফোনের হেড অফ ডিজিটাল সার্ভিস মুন্তাসির হোসাইন, আমারা স্মার্ট সলিউশন এর হেড অফ বিজনেস সোলাইমান সুখন, এলিট মোবাইলের ম্যানেজিং ডিরেক্টর আশফাক মনির । প্যানেলটি মডারেট করেন গুগলের ডেভলপার কমিউনিটি ম্যানেজার আরিফ নিজামী ।

মারটিন মেলমস্টরোম বলেন “বাংলাদেশ ইকমার্স ক্ষেত্রে বিপ্লব হতে যাচ্ছে । দেশের উদ্যোক্তারাই এর সুফল ভোগ করবে ।” এলিট মোবাইলের আশফাক মনির বলেন “আমরা সামনেই বাংলা ইন্টারফেসের প্রথম অ্যান্ড্রয়েড ফোন আনতে যাচ্ছি”।

গুগল ডেভলাপার গ্রুপ ঢাকা ১০১১ সাল থেকে বাংলাদেশে ডেভলাপারদের কমিউনিটি হিসাবে কাজ করে যাচ্ছে। ২০১২ থেকে নিয়মিত ডেভফেস্ট আয়োজন করে আসছে সংগঠনটি।