দাম কমল স্যামসাং গ্যালাক্সি ট্যাবের
গ্যালাক্সি ট্যাব এস ৮.৪ এর নতুন মূল্য ঘোষণা করেছে স্যামসাং মোবাইল, বাংলাদেশ। নতুন মূল্যে গ্রাহকরা এখন মাসিক ২ হাজার ৯৯২ টাকার কিস্তিতে ডিভাইসটি কিনতে পারবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে দেশে স্যামসাং পণ্যের পরিবেশক প্রতিষ্ঠানটি। স্যামসাং ট্যাব ৩ ভি, ট্যাব ৪ এবং ট্যাব ই -তে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত মূল্য ছাড়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
ছাড়ের পর স্যামসাং ট্যাব এস ৮.৪ এখন ৪৪ হাজার ৯০০ টাকার পরিবর্তে ৩৫ হাজার ৯ শত টাকায় পাওয়া যাবে।
স্যামসাং ট্যাব এস ৮.৪ এতে রয়েছে সুপার অ্যামোলেড এইচডি ডিসপ্লে, ‘সুপার স্লিম’ এবং ‘সুপার লাইট’ ডিজাইন, ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার এবং মাল্টি ইউজার মোড সুবিধা।
সুযোগের আওতায় স্যামসাং ট্যাব ৩ ভি, ট্যাব ৪ এবং ট্যাব ই ট্যাবলেটগুলোতেও গ্রাহকরা নিশ্চিত ১ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
