অ্যাপল টিভি আদতে গেইম কনসোল!
সদ্য সমাপ্ত এক ইভেন্টে অ্যাপল উন্মোচন করল প্রতিষ্ঠানটির প্রথি সেট-টপ বক্স অ্যাপল টিভি। নতুন এই অ্যাপল পণ্য নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। শুধু টিভিই নয়, একে গেইমিং কনসোলের রূপ দিতে চায় প্রতিষ্ঠানটি। অনেকের মনে প্রশ্ন, গেইমিং নিয়ে প্রতিষ্ঠানটি কতটুকু সফল হতে পারবে?
অ্যাপল টিভি বের করার মাধ্যমে প্রতিষ্ঠানটি নিনটেনডো উয়ি’র উত্তরাধিকার আনল বলে মনে করে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান। অ্যাপ স্টোর থেকে গেইম নামানোর সুবিধা আর মোশন-সেনসিটিভ রিমোট কন্ট্রোলের মাধ্যমে এটি গেইমিং কনসোল হিসেবে ব্যবহার করা যাবে।
এবারের প্রেস ইভেন্টে আইফোনের জন্য থার্ড-পারসন শুটার গেইম দ্যা ডেমোন্সট্রেশন অফ ওয়ারহ্যামার: ফ্রিব্লেইড নামের একটি গেইম আনে প্রতিষ্ঠানটি। অনেকটা আগের গেইমগুলোর ধরন মেনে বানানো হলেও, এটি নতুন 'থ্রিডি ডিভাইস'-এ খেলার উপযোগী করে বানানো হয়েছে। কিন্তু অ্যাপল টিভিতে আনা দুইটি গেইম কিছুটা ভিন্ন। 'ক্রসি রোড' নামের গেইমটি ইতোমধ্যেই আইফোন গেইম হিসেবে বেশ জনপ্রিয়ত হয়ে উঠায়, এটি যে অ্যাপল টিভির জন্য আনা হবে তা অনেকটা আগেই আঁচ করা যায়। আর এর সঙ্গে আনা হয়েছে নতুন একটি গেইম- বিট স্পোর্টস।
গেইমদুটি অ্যাপল টিভির দিকগুলোর সঙ্গে সামঞ্জস্য করে বানিয়েছে প্রতিষ্ঠানটি। ক্রসি রোডের ক্ষেত্রে আইফোন সংস্করণের ফিচারগুলোর সমন্বয় ঘটানো হয়েছে আর বিট স্পোর্টসে মোশন-সেনসিটিভ রিমোট ব্যবহার করতে হয়। কনসোল বাজারে অ্যাপল এখন নিনটেনডোর স্থান দখলে নেওয়ার চিন্তা করছে।
অন্যদিকে, অ্যাপল কি কনসোল বাজারে আধিপত্য বিস্তার করতে চায় কি-না তা এখনও পরিষ্কার নয় বলেও মনে করে দৈনিকটি। গেইমগুলোকে অন্যান্য লাভজনক অ্যাপের মতো করে দেখছে প্রতিষ্ঠানটি। অ্যাপল টিভি নিয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, “একটি অ্যাপল টিভিতে সর্বোচ্চ জায়গা ২০০ এমবি।” এর মানে হচ্ছে, গেইমগুলো ছোট আর এগুলো শুধু ক্লাউড থেকে ডাউনলোড করেই খেলা যাবে।
কনসোল বাজারে শীর্ষস্থানে থাকা প্রতিষ্ঠানগুলো এখন ব্লু-রে ডিস্কে গেইম আনছে, যাতে ২৫ জিবি থেকে শুরু করে ১২৮ জিবি পর্যন্ত জায়গা থাকে। সেদিক থেকে, গেইমিংয়ের জন্য ২০০ মেগাবাইট খুবই ছোট জায়গা। এমনকি, আইফোনের চার-পাঁচটি গেইমের জন্যও ২০০ এমবির বেশি জায়গা লাগে।
অ্যাপল টিভির জন্য গেইম বানাতে ডেভেলপারদের কোনো অনুমতির প্রয়োজনও নেই। অন্যান্য গেইমিং প্রতিষ্ঠানগুলোর চেয়ে অ্যাপ স্টোরের উপর অনেক কম নিয়ন্ত্রণ রাখা হয়েছে। সবকিছু মিলিয়ে গেইমিং খাতে অ্যাপল টিভির বেশ ভালো করার সুযোগ আছে বলে মনে করে গার্ডিয়ান।
