২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০২৩ সালে আসবে প্লেস্টেশন ভিআর২

এ বছরের শুরুতে হেডসেটের নকশা বিবরণী প্রকাশ করলেও, এখনও ডিভাইসের দাম ঘোষণা করেনি সনি।

২০২৩ সালে আসবে প্লেস্টেশন ভিআর২

ছবি: সনি

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2022, 09:15 PM

Updated : 23 Aug 2022, 09:15 PM

২০২৩ সালের শুরুতে বাজারে আসছে সনি’র ‘প্লেস্টেশন ভিআর২’। আসন্ন এই হেডসেট নিয়ে গ্রাহকদেরকে বেশ কয়েক মাস ধরেই বিভিন্ন তথ্য দিয়ে আসছিল জাপানের এই ইলেকট্রনিক জায়ান্ট।

নতুন এই হেডসেট আসার বিষয়টি নিজস্ব টুইটার ও ইনস্টাগ্রাম পোস্টে নিশ্চিত করেছে সনি। ফলে, হেডসেটটি কবে নাগাদ সকলের হাতে পৌছাতে পারে তার একটি সময়সীমা এবার পেলেন গ্রাহকরা।

এ বছরের শুরুতে হেডসেটের নকশা বিবরণী প্রকাশ করলেও, এখনও ডিভাইসের দাম ঘোষণা করেনি সনি। তবে, নতুন হেডসেটে বেশ কিছু নতুন ফিচার আনার প্রতিশ্রুতি মিলেছে। এর ডিসপ্লেতে যোগ করা যাবে ‘৪কে’ রেজুলিউশন এবং ৯০ হার্টজ বা ১২০ হার্টজ কম্পাংকে চলবে এটি।

নতুন এই হেডসেটে আছে ১১০ ডিগ্রি ‘ফিল্ড অফ ভিউ’। পাশাপাশি, এতে ব্যবহৃত হয়েছে ‘ফভিয়েটেড রেন্ডারিং’, যা কম্পিউটারের (এই ক্ষেত্রে ‘প্লেস্টেশন ৫’) কার্যক্রম সহজ করতে ছবির নির্দিষ্ট কিছু অংশকে অন্য অংশের তুলনায় ‘তীক্ষ্ণ’ করে তোলে।

কোম্পানিটি আরও বলছে, একটি ‘ইউএসবি সি’ কেবলের মাধ্যমে ব্যবহারকারীর কনসোলের সঙ্গে সংযোগ করা যাবে হেডসেটটি।

সনি এরইমধ্যে ঘোষণা দিয়েছে, উন্মোচনের সময় প্রায় ২০টি ‘প্রথম সারির’ গেইম থাকবে নতুন এই হেডসেটে, যার মধ্যে আছে ‘হরাইজন’ ও ‘ওয়াকিং ডেড’ জগতের বিভিন্ন গেইম। এ ছাড়া, ‘নো ম্যানস স্কাই’ ও ‘রেসিডেন্ট ইভিল ভিলেজ’ গেইম দুটোর ভিআর সংস্করণও মিলবে নতুন এই ডিভাইসে।

তবে, মূল প্লেস্টেশন ভিআর হেডসেটের মতো ব্যবহারকারীর গতিবিধি পর্যবেক্ষণে কনসোলের সঙ্গে যুক্ত ক্যামেরা ব্যবহার করবে না ‘পিএস ভিআর২’।

এর পরিবর্তে ব্যবহৃত হবে ‘ইনসাইড-আউট’ ট্র্যাকিং ব্যবস্থা, যা অনেকটা ‘কোয়েস্ট ২’ হেডসেটের মতো। মেটার এই হেডসেটের ক্যামেরা নিজেই ‘মোশন ট্র্যাকিংয়ের’ দায়িত্ব পালন করে। এর মানে হচ্ছে, হেডসেটটি পরে থাকার সময় ব্যবহারকারীর চারপাশের দৃশ্য দেখতে পারবে ‘পিএস ভিআর২’।

সনি আরও বলছে, ব্যবহারকারীকে বিভিন্ন ভিআর গেইম সম্প্রচার করতে দেবে ‘প্লেস্টেশন ৫’। তবে, এর জন্য ব্যবহারকারীর হেডসেটের সঙ্গে একটি ‘প্লেস্টেশন এইচডি ক্যামেরা’ সংযোগ থাকতে হবে।

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন অনুযায়ী, এরইমধ্যে নতুন একটি ‘গোলাকৃতির কন্ট্রোলার’ দেখিয়েছে সনি। এতে থাকবে ‘অ্যাডাপ্টিভ ট্রিগার’ এবং ‘হ্যাপটিক ফিডব্যাক’ সুবিধা, যা এরইমধ্যে রয়েছে ‘পিএস৫’-এর ‘ডুয়াল সেন্স’ কন্ট্রোলারে।

এই হেডসেটে আরও আছে ‘ফিংগার-টাচ ডিটেকশন’ ব্যবস্থা, যা বুঝতে পারে যে ব্যবহারকারী তার বৃদ্ধাঙ্গুলি, তর্জনী এবং মধ্যাঙ্গুলি কোথায় রেখেছেন।

সনির নতুন এই হেডসেট কাজ করবে কেবল ‘পিএস ৫’-এ। তাই ২০২০ সালের নভেম্বরে বাজারে আসা এই কনসোল এখনও যারা কেনেননি, তাদের কাছে এটি যে খুব একটা পছন্দের বিষয় হবে না, সেটি সহজেই অনুমান করা সম্ভব।

তবে, ইঙ্গিত মিলেছে যে দ্রতই সমাধান হতে পারে এই সমস্যাটির।

সনি তাদের পণ্যের একটি সারি উন্মোচনের সঙ্গে সঙ্গেই বিক্রি হয়ে যায় না কনসোল। এখন মাত্র কয়েক দিনের জন্য একটি গেইম বান্ডল কিনতে পারবেন ব্যবহারকারী, যেখানে থাকবে ‘হরাইজন ফরবিডেন ওয়েস্ট’-এর মতো গেইম।

প্রযুক্তি খাত এখনও অপেক্ষায় আছে যে কবে নাগাদ নিজেদের বহুল প্রতীক্ষিত মিক্সড রিয়ালিটি হেডসেটের ঘোষণা দেবে অ্যাপল। তবে, এর দাম কয়েক হাজার ডলার পর্যন্ত হতে পারে বলে গুঞ্জন রয়েছে বাজারে।

অ্যাপল বিশ্লেষক মিং-চি কুয়ো বলেছেন যে ২০২৩ সালের জানুয়ারিতে হেডসেটটি আনতে পারে অ্যাপল।