০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

‘প্রোফাইল ভিজিট করা’ ব্যবহারকারীর তালিকা দেখাবে টিকটক

তালিকাটি দেখার জন্য ব্যবহারকারীর বয়স অন্তত ১৬ হওয়ার পাশাপাশি তার ফলোয়ার সংখ্যাও পাঁচ হাজারের কম হতে হবে।

‘প্রোফাইল ভিজিট করা’ ব্যবহারকারীর তালিকা দেখাবে টিকটক

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2023, 04:58 PM

Updated : 01 Jul 2023, 05:00 PM

কে কে প্রোফাইল ঘুরে গিয়েছেন ব্যবহারকারীকে এখন সেই তথ্য জানার সুবিধা দিচ্ছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক।

এর মানে দাঁড়ায়, এতে ‘লিংকডইন’-এর মতো ব্যবহারকারীর প্রোফাইল দর্শন করা ব্যক্তিদের তালিকা চলে আসবে। তবে, তালিকাটি কেবল ব্যবহারকারী তার প্রোফাইল থেকেই দেখতে পাবেন।

তবে, এতেও কয়েকটি সীমাবদ্ধতা আছে।

প্রায় এক বছরের বেশি সময় ধরে ফিচারটি ধীরে ধীরে চালু করেছে টিকটক। তবে, আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার আগেই কিছু সংখ্যক ব্যবহারকারী অ্যাপে লুকানো ‘রেফারেন্স’ দেখতে পেয়েছেন। আর এখন সবার জন্যেই সুবিধাটি চালু করল কোম্পানিটি।

তবে ফিচারটি আপনাআপনি চালু হবে না, একে ‘অ্যাক্টিভেট’ করতে হবে। আর, এই পরিবর্তনের ফলে ব্যবহারকারীর প্রোফাইল পরিদর্শন সংশ্লিষ্ট কোনো তথ্য তাকে জানানো ছাড়াই প্রকাশ পাবে - এমনও নয়। একবার চালু করার পর এটি ফের নিষ্ক্রিয় করা যাবে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদপত্র দ্য ইন্ডিপেন্ডেন্ট।

ফিচারটিতে অবশ্য প্রাইভেসি সুরক্ষা সংশ্লিষ্ট বেশ কিছু সংখ্যক সীমাবদ্ধতাও রয়েছে। উদাহরণ হিসেবে, তালিকাটি দেখার জন্য ব্যবহারকারীর বয়স অন্তত ১৬ হওয়ার পাশাপাশি তার ফলোয়ার সংখ্যাও পাঁচ হাজারের কম হতে হবে।

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফিচারটি কেবল সেইসব ব্যবহারকারীর বেলায় কাজ করবে, যারা এটি চালু করেছেন। আর ‘প্রোফাইল ভিউ হিস্ট্রি’ অপশন সক্রিয় থাকলেই ব্যবহারকারীরা কেবল নিজ প্রোফাইল দেখা ব্যক্তিদের দেখার সুবিধা পাবেন।

ওই হিসাবে, এটা অনেকটা হোয়াটসঅ্যাপের প্রাইভেসি ফিচারের মতো কাজ করে। উদাহরণ হিসেবে, মেসেজিং সেবাটিতে ব্যবহারকারীরা কেবল সেইসব ‘রিড’ ও ব্যবহারকারীর ‘অনলাইন’ স্ট্যাটাস দেখতে পান, যেটি তারা উন্মুক্ত করে রেখেছেন।

ফিচারটি চালু করা যাবে প্রোফাইল পেইজ খুলে এর ওপরের ডানদিকে থাকা ‘সেটিং’ বাটনে ক্লিক করে। আর পরবর্তীতে এতে প্রবেশ করে ‘প্রাইভেসি’ বাটনে ক্লিকের মাধ্যমে ‘প্রোফাইল ভিউ’ অপশন বাছাই করতে হবে।

অপশনটি বাছাই করার পর একটি পেইজ খুলবে, যেখানে গত একমাসের বেশি সময় ধরে ব্যবহারকারীর প্রোফাইল কোন ব্যক্তিরা দেখেছেন, তা দেখা যাবে। ফিচারটি এরইমধ্যে সক্রিয় না থাকলে ওই একই পেইজ পুনরায় ওই অপশন দেখাবে।

ফিচারটি চালু হওয়ার মুহুর্ত থেকেই ওই ডেটা দেখা যায়। এর মানে দাঁড়ায়, এর আগে ব্যবহারকারীর অ্যাকাউন্ট কে বা কারা পরিদর্শন করেছে, তা দেখার কোনো উপায় থাকবে না।