ব্লক করেও এখন পোস্ট দেখার সুযোগ বন্ধ করা যাবে না এক্স-এ
বর্তমানে ব্যবহারকারীকে ব্লক করেছেন এমন কারও প্রোফাইল দেখার চেষ্টা করলে ‘ইউ আর ব্লকড’ শীর্ষক বার্তা দেখায় এক্স।
ব্যবহারকারী যাদেরকে ব্লক করেছেন, এবার তাদের পোস্ট দেখার সুযোগ করে দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স।
সোমবার এক পোস্টের জবাবে এক্স-এর মালিক ইলন মাস্ক বলেছেন, ‘এই ব্লক ফাংশনটি অ্যাকাউন্টে ব্লক করা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বন্ধ করলেও বিভিন্ন পোস্ট দেখায় তাদের সুযোগ বন্ধ করবে না।
বর্তমানে ব্যবহারকারীকে ব্লক করেছেন এমন কারও প্রোফাইল দেখার চেষ্টা করলে ‘ইউ আর ব্লকড’ শীর্ষক বার্তা দেখায় এক্স। আর এতে তার সকল পোস্ট আড়াল করার পাশাপাশি বিভিন্ন রিপ্লাই, মিডিয়া, ফলোয়ার ও ফলোয়িং তালিকা দেখার সুবিধাও বন্ধ হয়ে যায়।
প্রযুক্তি সাইট ভার্জকে এক্স-এর এক সূত্র বলেছে, প্ল্যাটফর্মটি এই পরিবর্তন আনছে, কারণ ব্লক হওয়া লোকজন অন্য কোনো অ্যাকাউন্ট দিয়ে ব্লক করে দেওয়া ব্যক্তির বিভিন্ন পোস্ট দেখতে পান।
ব্লক বাটন নিয়ে নিজের অপছন্দের কথা খোলামেলাভাবেই বলে আসছিলেন মাস্ক। গত বছর তিনি বলেছিলেন, ‘ফিচারটির কোনো মানেই নেই’। এমনকি প্ল্যাটফর্মে সরাসরি বার্তা প্রেরণ বাদে ব্লক করার ঘটনা একেবারে বন্ধ করতে ব্যবহারকারীদের হুমকিও দিয়েছেন তিনি।
