২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক্স প্লাটফর্মে বোল্ড টেক্সট বলে আর কিছু থাকবে না?

এক্স প্লাটফর্মে বোল্ড ও অন্যান্য ফর্ম্যাটের টেক্সট আনা হয় ২০২৩ সালের এপ্রিলে।

এক্স প্লাটফর্মে বোল্ড টেক্সট বলে আর কিছু থাকবে না?
ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2024, 02:19 PM

Updated : 26 Aug 2026, 10:34 AM

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর টাইমলাইনে থাকা বিভিন্ন পোস্ট থেকে ‘বোল্ড টেক্সট’ বা মোটা অক্ষরের লেখা সরিয়ে বা মুছে ফেলা হবে— সম্প্রতি এমনই বলেছেন ইলন মাস্ক।

কারণ হিসেবে এক্স পোস্টে প্লাটফর্মটির মালিক ইলন মাস্ক লিখেছেন, ‘বোল্ড টেক্সট’ বা মোটা অক্ষরের লেখা দেখার কারণে তার চোখে সমস্যা হচ্ছে।

মঙ্গলবার এক্স পোস্টে মাস্ক লেখেন, “বোল্ড ফন্টের তাৎক্ষণিক ও অতিরিক্ত ব্যবহারের কারণে তা এক্স-এ মূল টাইমলাইনে দেখানো থেকে সরিয়ে ফেলা হবে।”

এক্ষেত্রে বোল্ড যে কোনও কিছু দেখতে চাইলে ব্যবহারকারীদের ‘ক্লিক অন পোস্ট ডিটেইলস’ বা পোস্টের বিশদে ক্লিক করতে হবে।

প্ল্যাটফর্মটির টাইমলাইন থেকে ইটালিক ও ‘অন্য কোনও লেখার ফর্ম্যাটও’ সরানোর কথা বলেছেন মাস্ক। কারণ, বিভিন্ন কাজে লেখার ‘এসব বিকল্প ফর্ম্যাটের অপব্যবহার হচ্ছে’ বলে দাবি তার।

এ পদক্ষেপ মাস্কের অনুসারীদের সঙ্গে ভালভাবে যায় বলে প্রদিবেদনে লিখেছে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ। মাস্কের ওই পোস্টের নীচে এক ব্যক্তি মন্তব্য করেছেন, “শুনে খুশি হলাম। মোটা অক্ষরের লেখা সত্যিই এক্স-এর টাইমলাইনের গুরুত্ব কমিয়ে দিচ্ছে।”

মাস্কের ঘোষণার প্রতিক্রিয়ায় আরেক এক্স ব্যবহারকারী মন্তব্য করেছেন, “কেবল মনোযোগের জন্য যখন বোল্ড ফর্ম্যাটের লেখার অতিরিক্ত ব্যবহার করা হয় তখন বিষয়টি সত্যিই হতাশাজনক। এর ফলে এক্স-এ কনটেন্ট পড়া ও উপভোগ করা আরও কঠিন হয়ে ওঠে।”

এক্স-এর এই পরিবর্তনের বিষয়ে আরও তথ্যের জন্য প্লাটফর্মটির সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া পায়নি স্কাই নিউজ।

এক্স প্লাটফর্মে বোল্ড ও অন্যান্য ফর্ম্যাটের টেক্সট আনা হয় ২০২৩ সালের এপ্রিলে।