জাইস টেলিফটো আর গিম্বল, নতুন চমকে ভিভো এক্স৩০০ প্রো
২০০ মেগাপিক্সেল টেলিফটো, গিম্বল স্ট্যাবিলাইজেশন আর শক্তিশালী প্রসেসিংয়ে ভিভো এক্স৩০০ প্রো মোবাইল ফটোগ্রাফিকে পরের ধাপে নিয়ে গিয়েছে।
মোবাইল ফটোগ্রাফিতে টেলিফটো অভিজ্ঞতাকে এগিয়ে নিতে ভিভো আনল নতুন ফ্ল্যাগশিপ এক্স৩০০ প্রো।
উচ্চমানের ইমেজিংয়ের জন্য পরিচিত এই ফোনে আছে জাইস অপটিকস, শক্তিশালী প্রসেসর, নতুন অপারেটিং সিস্টেম আর প্রিমিয়াম ডিজাইন।
এক্স৩০০ প্রোতে রয়েছে ২০০ মেগাপিক্সেলের জাইস এপিও টেলিফটো ক্যামেরা। আল্ট্রাসেন্সিং সেন্সর আর সিআইপিএ ৫.৫–রেটেড গিম্বল স্ট্যাবিলাইজেশন। আরও রয়েছে জাইস গিম্বল ক্যামেরা আর এলওয়াইটি–৮২৮ সেন্সরের সমন্বয়।
ফোনটিতে ৫০ মেগাপিক্সেলের জাইস ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। স্টেজ মোড ২.০–তে আছে ৪কে রেকর্ডিং, মোশন ফ্রিজ আর ডুয়াল ভিউ ভিডিও। পোরট্রেইট মোডে রয়েছে জাইস ন্যাচারাল ও মাল্টি ফোকাল এইচডি পোরট্রেইট।
ভিডিওতে ফোনটি ১২০ এফপিএস ডলবি ভিশন রেকর্ড করে। আরও রয়েছে ৬০ এফপিএস পোরট্রেইট ভিডিও, যার সঙ্গে পাওয়া যাবে বিউটি এফেক্টস।
ফোনটির সঙ্গে ভিভো জাইস ২.৩৫এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট ব্যবহার করে টেলিফেটো রেঞ্জ বাড়ানো যায়।
ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডাইমেনসিটি ৯৫০০ চিপ এবং ভিথ্রি ইমেজিং চিপ। আর ফোনটিকে শক্তি যোগায় ৬৫১০ এমএএইচ ব্যাটারি। এজন্য রয়েছে ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ আর ৪০ ওয়াট ওয়্যারলেস চার্জিং।
৬.৭৮ ইঞ্চি ডিসপ্লে, আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং, থ্রিডি আলট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর ১.১ মিলিমিটার আল্ট্রা–থিন বেজেলে ফোনটি পাওয়া যাচ্ছে ডিউন ব্রাউন ও ফ্যান্টম ব্ল্যাক রঙে।
ফোনটির ১৬ জিবি+৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম ১,৪৯,৯৯৯ টাকা। অপশনাল জাইস টেলিফটো এক্সটেন্ডার কিটের দাম ২৮,৯৯৯ টাকা। আগে হাতে চাইলে করতে হবে প্রিঅর্ডার।
