১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আর্টেমিস টু কমান্ডারের ভিডিওতে চাঁদের আড়ালে পৃথিবী

চাঁদের চারপাশ ঘোরার সময় পৃথিবীর কিছু ছবি তুলেছিলেন আর্টেমিস টু মিশনের নভোচারীরা। এবার সেই একই ঘটনার একটি ভিডিও শেয়ার করেছেন এ মিশনের কমান্ডার।

আর্টেমিস টু কমান্ডারের ভিডিওতে চাঁদের আড়ালে পৃথিবী
ভিডিও করতে আইফোন ১৭ প্রো ম্যাক্স ব্যবহার করেছিলেন ওয়াইজম্যান। ছবি: নাসা

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2026, 12:06 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

চাঁদের চারপাশ ঘোরার সময় পৃথিবীর কিছু ছবি তুলেছিলেন আর্টেমিস টু মিশনের নভোচারীরা। এবার সেই একই ঘটনার একটি ভিডিও শেয়ার করেছেন এ মিশনের কমান্ডার।

আর্টেমিস টু কমান্ডারের ভিডিওতে চাঁদের আড়ালে পৃথিবী

প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দীর্ঘ ৫৪ বছর পর আবারও মানুষের চোখে ধরা পড়ল চাঁদের দিগন্তের আড়ালে পৃথিবীর অস্ত যাওয়ার দৃশ্য।

পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদকে ঘিরে ঘুড়ে আসার সময় ‘আর্থসেট’ বা পৃথিবীর অস্ত যাওয়ার কিছু বিস্ময়কর ছবি তুলেছিলেন আর্টেমিস টু মিশনের নভোচারীরা।

এবার সেই একই ঘটনার অসাধারণ এক ভিডিও শেয়ার করেছেন এ মিশনের কমান্ডার রিড ওয়াইজম্যান।

তার ধারণ করা এ অসাধারণ ভিডিওটি মহাকাশ গবেষণায় এক নতুন রোমাঞ্চ তৈরি করেছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

মিশন স্পেশালিস্ট ক্রিস্টিনা কোচ যখন নিকন ক্যামেরা দিয়ে ‘আর্থসেট’ এর চমৎকার সব স্থিরচিত্র তুলছিলেন তখন কমান্ডার ওয়াইজম্যান সেই মুহূর্তটির ভিডিও করতে আইফোন ১৭ প্রো ম্যাক্স ব্যবহার করেছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ ওয়াইজম্যান লিখেছেন, “ডকিং হ্যাচ উইন্ডো বা ক্যাপসুলের ছোট জানালা দিয়ে আমি চাঁদকে খুব সামান্যই দেখতে পাচ্ছিলাম।

“তবে এ দৃশ্যটি ধারণের জন্য আইফোনটি একদম সঠিক আকারেই ছিল। এটি আট গুণ জুম করা এক আনক্রাপড ও কাটছাঁটহীন ভিডিও, যা অনেকটা মানুষের চোখের স্বাভাবিক দৃষ্টির মতোই।”

অ্যাপোলো ১৭ মিশনের পর এই প্রথম ৫৪ বছরের মধ্যে মানুষের চোখ সরাসরি ‘আর্থসেট’ বা পৃথিবীর অস্ত যাওয়ার দৃশ্য দেখল।

আর্টেমিস টু মিশনের ক্রুরা পৃথিবী থেকে আড়াই লাখ মাইলেরও বেশি পথ পাড়ি দিয়ে চাঁদের সীমানা ছাড়িয়ে আরও ৫ হাজার মাইল দূরে গিয়েছিলেন, যা পৃথিবী থেকে কোনো মানুষের সবচেয়ে দূরবর্তী যাত্রার রেকর্ড।

এক্ষেত্রে তাই ‘অসাধারণ’ শব্দটি প্রয়োজনের তুলনায় বেশি ব্যবহৃত হচ্ছে। আসলে শব্দটি তখনই ব্যবহার করা উচিত যখন কোনো কিছু সত্যিই মনে বিস্ময় বা ভক্তি জাগায়।

এ ভিডিওটি সেই মানদণ্ডে শতভাগ সফল, যা সত্যিই এক অসাধারণ ও বিস্ময়কর দৃশ্য।