২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বহিষ্কৃত টুইটার অ্যাকাউন্ট ‘ইলনজেট’ ল্যান্ড করল থ্রেডস-এ

এই অ্যাকাউন্ট নিয়ে নানা কাণ্ড ঘটেছে আগে। এর মধ্যে সর্বশেষ ঘটনা হচ্ছে, অ্যাকাউন্টটি গত বছর নিষ্ক্রিয় করে দিয়েছিলো টুইটার, ততদিনে মাস্ক সেবাটির মালিক হয়ে বসেছেন।

বহিষ্কৃত টুইটার অ্যাকাউন্ট ‘ইলনজেট’ ল্যান্ড করল থ্রেডস-এ

ইলন মাস্কের গলফস্ট্রিম, টেইল নাম্বার এন৬২৮টিএস

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2023, 05:27 PM

Updated : 10 Jul 2023, 06:51 PM

ইলন মাস্কের প্রাইভেট জেটের অবস্থান নিয়ে আপডেট দেওয়া অ্যাকাউন্ট গিয়ে হাজির হয়েছে মেটার নতুন সামাজিক মাধ্যম থ্রেডস-এ।

টেসলা ও স্পেসএক্সর প্রতিষ্ঠাতা, পরে বিশ্বের শীর্ষ ধনী, তারও পরে টুইটারের মালিক হওয়া ইলন মাস্কের কর্মকাণ্ড নিয়ে আগ্রহ আছে অনেকেরই। সেই আগ্রহের আগুনে ঘি ঢালছিলেন জ্যাক সুইনি তার টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে, যার হ্যান্ডল বা নাম ‘ইলনজেট’।

ইলন মাস্কের প্রাইভেট জেট, ২০১৫ সালে কেনা গলফস্ট্রিম-এর আপডেট দিত এই অ্যাকাউন্ট।

এই অ্যাকাউন্ট নিয়ে নানা কাণ্ড ঘটেছে আগে। এর মধ্যে সর্বশেষ ঘটনা হচ্ছে,  অ্যাকাউন্টটি গত বছর নিষ্ক্রিয় করে দিয়েছিলো টুইটার, তখন মাস্ক এর মালিক হয়ে বসেছেন।

এবার, থ্রেডসে যাত্রা শুরুর পরপরই “ইলনজেট পৌঁছে গেছে থ্রেডসে!” - এই পোস্ট করে শনিবার সকালের মধ্যেই সুইনি জুটিয়ে নিয়েছেন ২১ হাজার অনুসারী।

ইলন মাস্কের প্লেনের অবস্থান আপডেট জানানোর জন্য পাবলিক ডোমেইনে থাকা ডেটা ব্যবহার করত অ্যাকাউন্টটি।

তবে, শারীরিক নিরাপত্তার কারণ দেখিয়ে তাৎক্ষণিক অবস্থান দেখানোয় আপত্তি করেন মাস্ক। এর পর থেকে ২৪ ঘণ্টা আগের অবস্থান দেখাত অ্যাকাউন্টটি।

মেটা মালিকনাধীন থ্রেডস টুইটারকে সরাসরি চ্যালেঞ্জ করে মাঠে নেমেই কয়েক দিনে ১০ কোটি ব্যবহারকারী পেয়েছে। এদের মধ্যে রয়েছেন কিম কার্দাশিয়ান, জেনিফার লোপেজের মতো তারকা, আছেন মার্কিন ডেমোক্রেটিক দলের তরুণ মুখ আলেক্সেদ্রিয়া আলেক্সান্ড্রিয়া ওকাসিও-কর্টেজের মতো রাজনীতিবিদও।

সুইনি বা টুইটারের সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে কোনো জবাব পায়নি বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।