Published : 02 Mar 2026, 12:06 PM
ঈদের আগেই দেশের বাজারে নতুন স্মার্টফোন ওয়াই৩১ডি নিয়ে এল চীনা বহুজাতিক প্রযুক্তি কোম্পানি ভিভো।
কোম্পানিটি বলেছে, বাংলাদেশের জন্য আনা ইউনিক ‘ফেস্টিভ রেড’ রঙের এ ফোনে রয়েছে ভিভো’র অন্যতম বড় ৭ হাজার ২০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। এ ফোনের সিমলেস ফিনিশ লুক, মেটালিক ক্যামেরা মডিউল ও কোয়াড কার্ভড ব্যাক কভার ব্যবহারকারীদের আরামদায়ক অনুভূতি দেবে।
স্থিতিশীল ও নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিতে ‘ভিভো ওয়াই৩১ডি’ ফোনটিতে ব্লুভোল্ট প্রযুক্তির ব্যাটারি ব্যবহার করেছে কোম্পানিটি। ফলে একবার চার্জে টানা প্রায় ১২ ঘণ্টা গেইমিং, সাড়ে ১৪ ঘণ্টা ন্যাভিগেশন বা ৪৫ ঘণ্টা পর্যন্ত ভিডিও দেখা সম্ভব, যা ব্যস্ত দিনে কার্যকর সুবিধা দেবে বলে দাবি ভিভোর।
ফোনের ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ কেবল ৪৩ মিনিটে ৫০ শতাংশ ও ৮৬ মিনিটে ফুল চার্জ দেবে। এ ছাড়া ২৫ ডাইমেনশন সিকিউরিটি ও প্রায় ৬ বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টির পাশাপাশি রিভার্স চার্জিং সুবিধাও রয়েছে এই ফোনে।
‘ভিভো ওয়াই৩১ডি’তে আছে আইপি৬৮ ও আইপি৬৯+ রেটিং, যা ধুলা ও পানি থেকে সুরক্ষা দেবে। ভেজা হাতে ফোন ব্যবহারের জন্য এতে ‘ওয়েট হ্যান্ড টাচ, ময়েশ্চার ডিটেকশন’ ও ‘ওয়ান ট্যাপ ওয়াটার ইজেকশন’ সুবিধা রয়েছে। সঙ্গে আছে ‘এসজিএস ফাইভ স্টার ড্রপ রেজিস্ট্যান্স’ ও টাইটান গ্লাস, যা আঘাত থেকে ফোনটিকে সুরক্ষা দেবে।
ভিভো বলেছে, এতে থাকছে ‘স্ন্যাপড্রাগন ৬এস জেন ২’ প্রসেসর ব্যাটারি, যা চার বছরেরও বেশি সময় পর্যন্ত ল্যাগ ফ্রি ও আরামদায়ক পারফরম্যান্সের প্রতিশ্রুতি দিচ্ছে।
পাশাপাশি ৬.৭৫ ইঞ্চি ১২০ হার্টজ ডিসপ্লে ও ঘরের বাইরে ১২৫০ নিটস পিক ব্রাইটনেসে মিলবে ফোনের স্ক্রিন স্পষ্ট দেখার সুযোগ। চোখের সুরক্ষায় এতে রয়েছে টিইউভি রেইনল্যান্ড লো ব্লু লাইট সার্টিফিকেশন ও অডিও অভিজ্ঞতায় চারশ শতাংশ পর্যন্ত লার্জ ভলিউমওয়ালা ডুয়াল স্পিকার।
অপারেটিং সিস্টেম হিসেবে এতে ব্যবহৃত হয়েছে ‘অরিজিনওএস ৬’, যা অরিজিন আইল্যান্ড ও ড্র্যাগ অ্যান্ড গো, কপি অ্যান্ড গো ও এআই সুপারলিংক। সেইসঙ্গে এআই ম্যাজিক মুভ, এআই ক্যাপশন ও এআই ক্রিয়েশন ফোনটির ব্যবহার সহজ করবে।
ফটোগ্রাফির জন্য এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল আল্ট্রা এইচডি মূল ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, বিশেষ ফিচার হিসেবে আছে বাটন কন্ট্রোলে আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও এআই ইরেজ সুবিধা।
ডিভাইসটি ‘ফেস্টিভ রেড’-এর পাশাপাশি স্টারলাইট গ্রে ও গ্লো হোয়াইট রঙেও পাওয়া যাচ্ছে।
‘ভিভো ওয়াই৩১ডি’ ৬ বাই ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ২৪ হাজার ৯৯৯ টাকা, ৮ বাই ১২৮ জিবি ২৬ হাজার ৯৯৯ টাকা এবং ৮ বাই ২৫৬ জিবির দাম ৩১ হাজার ৯৯৯ টাকা।
৪ মার্চ পর্যন্ত ফোনটির প্রি অর্ডার চলবে। এর মধ্যে প্রি অর্ডার করলেই ঈদ উপলক্ষে ভিভো ও তাগা/তাগা ম্যান-এর বিশেষ পার্টনারশিপে উপহার মিলবে।