১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এবার ‘গুগল ক্যালেন্ডার’ সহায়তা করবে কাজের সময়সূচি নির্ধারণে

কোনো গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিতে নিজের সঙ্গে মিটিং শিডিউলের ক্ষেত্রে এ নতুন ফিচারটি ব্যবহারকারীদের জন্য সুবিধাজনক হতে পারে।

এবার ‘গুগল ক্যালেন্ডার’ সহায়তা করবে কাজের সময়সূচি নির্ধারণে
‘গুগল ক্যালেন্ডার’-এ নির্দিষ্ট কাজের জন্য সময় বরাদ্দ করতে পারবেন ব্যবহারকারীরা। ছবি: গুগল

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2025, 10:56 AM

Updated : 26 Aug 2026, 05:09 PM

ব্যবহারকারীদের নির্দিষ্ট কাজের জন্য সময় নির্ধারণের সুযোগ দিচ্ছে মার্কিন সার্চ জায়ান্ট গুগল।

সময় নির্ধারণের পদ্ধতি ব্যক্তিগত বিষয়, যা প্রত্যেকের জন্যই আলাদা। কিছু মানুষ ‘টু-ডু লিস্ট’ বা অ্যাপ ব্যবহার করতে ভালোবাসেন, আবার কেউ সময়সূচি ও প্ল্যানার ব্যবহার করতে পছন্দ করেন। দ্বিতীয় দলের ব্যবহারকারীদের জন্য ‘ওয়ার্কস্পেস’ স্যুটে ছোট ও গুরুত্বপূর্ণ নতুন এক ফিচার যোগ করেছে মার্কিন কোম্পানিটি।

এখন থেকে ‘গুগল ক্যালেন্ডার’-এ নির্দিষ্ট কাজের জন্য সময় বরাদ্দ করতে পারবেন ব্যবহারকারীরা। সেই কাজের জন্য নতুন ফিচারে ব্যবহারকারী বিবরণ যোগ, ‘ডু নট ডিস্টার্ব’ ও ‘ভিজিবিলিটি সেটিংস’ সেট করতে পারবেন।

কোনো গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিতে নিজের সঙ্গে মিটিং শেডিউলের ক্ষেত্রে এ নতুন ফিচারটি ব্যবহারকারীদের জন্য সুবিধাজনক হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।

নভেম্বরের শুরু থেকে গুগলের বিভিন্ন ‘র‌্যাপিড রিলিজ’ ডোমেইনে দেখা দিতে শুরু করেছে ফিচারটি। ১ ডিসেম্বর থেকে ফিচারটি ‘স্ট্যান্ডার্ড রিলিজ’ ডোমেইনগুলোতে ধাপে ধাপে চালু হবে।

গুগল ওয়ার্কস্পেস ব্যবহারকারী হোন বা কেবল ব্যক্তিগত গুগল অ্যাকাউন্ট ব্যবহার করুন না কেন ফিচারটি পুরোপুরি চালুর পর স্বয়ংক্রিয়ভাবেই গুগল ক্যালেন্ডারে সক্রিয় থাকবে।