২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুগলকে বাংলাদেশে অফিস স্থাপন করতে বললেন টেলিযোগাযোগ মন্ত্রী

গুগলকে আরও জনবান্ধব করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2024, 04:05 AM

Updated : 23 Jan 2024, 04:05 AM

বাংলাদেশে প্রযুক্তি জায়ান্ট গুগলের অফিস স্থাপন, ডেটা সেন্টার প্রতিষ্ঠা ও ইংরেজির মত বাংলাতেও মেইলিং এড্রেস চালুর আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

গুগল এশীয় প্যাসিফিক লিমিটেডের দক্ষিণ এশিয়া অঞ্চলের গভার্নমেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক পলিসি ম্যানেজার ক্যালি গার্ডনারের সঙ্গে মঙ্গলবার এক সাক্ষাতে তিনি এ কথা বলেন।

সাক্ষাতে তারা পরস্পর স্বার্থসংশ্লিষ্ট বিষয়, বিশেষ করে গুগলের নিরাপদ ব্যবহার, ডিজিটাল প্রশিক্ষণ ও গুগলকে আরও জনবান্ধব করার বিষয়ে আলাপ করেন বলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)