১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পুঁজিবাজার সংস্কারে টাস্কফোর্সের সুপারিশে মতামত আহ্বান

আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মতামত দেওয়া যাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2025, 01:57 AM

Updated : 26 Aug 2026, 11:51 AM

পুঁজিবাজার উন্নয়নে টাক্সফোর্সের দেওয়া সংস্কারের সুপারিশের ওপর মতামত চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-  বিএসইসি।

আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মতামত দেওয়া যাবে বলে বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সরকারের পালাবদলের পর দায়িত্ব নেওয়া নতুন কমিশন পুঁজিবাজারের উন্নয়নে পাঁচ সদস্যের এ টাস্কফোর্স গঠন করেছিল।

টাস্কফোর্স গত ১০ ফেব্রুয়ারি বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের কাছে মিউচ্যুয়াল ফান্ড ও মার্জিন ঋণের ব্যবস্থাপনায় খসড়া সুপারিশ জমা দেয়। পরদিন প্রতিবেদন দুটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়।   

সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসইসি বলেছে, মিউচুয়াল ফান্ড বিষয়ে suggestion.mutualfundrules@sec.gov.bd এবং মার্জিন রুল বিধির উপর suggestion.marginrules@sec.gov.bd ইমেইলে মতামত পাঠানো যাবে।

আরও পড়ুন

পুঁজিবাজার সংস্কার১০ লাখের কম বিনিয়োগে মিলবে না মার্জিন ঋণ