Published : 30 Jul 2026, 08:02 PM
প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয় বনানীর ‘ইকবাল সেন্টার’ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।
এ ভবনেই ২৬ বছর কার্যক্রম চালিয়েছে ব্যাংকটি। এখন প্রধান কার্যালয়ের নতুন ঠিকানা হচ্ছে তেজগাঁওয়ের ‘শান্তা পিনাকল’ এর ৩২ তলায়।
আগামী ৩ অগাস্ট থেকে নতুন ঠিকানায় আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। বৃহস্পতিবার বিষয়টি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিনিয়োগাকীরদের জানিয়েছে ব্যাংকটি।
১৯৯৯ সালের জুন মাসে লাইসেন্স পাওয়ার সময়ে প্রিমিয়ার ব্যাংকের কার্যালয় ছিল ‘ইকবাল সেন্টার’। সাবেক এমপি, আওয়ামী লীগ নেতা এইচ বিএম ইকবাল এ ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ইকবাল সেন্টারের মালিক।
ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে ২০২৫ সালের অগাস্ট পর্যন্ত টানা চেয়ারম্যান ছিলেন এইচ বিএম ইকবাল। চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই পদ ছাড়েন তিনি।