২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একদিন পরই সবুজ হলো সূচক

দিনভর ওঠানামা শেষে সূচকে পয়েন্ট যোগ করেই লেনদেন শেষ হয়েছে দেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2022, 07:50 PM

Updated : 02 Aug 2022, 02:52 PM

এতে একদিন পরই সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার উত্থানে ফিরেছে উভয় বাজার। এদিন সূচকের সঙ্গে লেনদেনও বেড়েছে।

দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ২০ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৭২ দশমিক ৭৯ পয়েন্টে অবস্থান করছে।

মঙ্গলবার এ বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ১ দশমিক ৫৪ শতাংশ বা ২১ কোটি ৯৭ লাখ টাকা বেশি হয়েছে।

মোট এক হাজার ৪৪৯ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ১ হাজার ৪২৭ কোটি ৭৯ লাখ টাকা।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৬টির এবং কমেছে ১৪৯টির। অপরিবর্তিত রয়েছে ৫৫টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫১১ দশমিক ৩৮ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ২ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬১০ দশমিক ৩৩ পয়েন্টে।

লেনদেনের শীর্ষ ১০

বিএসসি, ইসলামি ব্যাংক বাংলাদেশ, বেক্সিমকো লিঃ, ফরচুন সুজ, বে-লিজিং, বিএটিবিসি, কুইন সাউথ টেক্সটাইল, ডেল্টা লাইফ, অরিয়ন ফার্মা ও একমি ল্যাবরেটরিজ।

দাম বাড়ার শীর্ষ ১০

বে-লিজিং, উত্তরা ফাইন্যান্স, তমিজুদ্দিন টেক্সটাইল, বিডি থাই ফুড, ইউনিয়ন ইন্স্যুরেন্স, অলিম্পিক এক্সেসরিজ, ইয়াকিন পলিমার, কেপিসিএল, খান ব্রাদার্স পিপি ও ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ।

দর হারানো শীর্ষ ১০

মেঘনা পেট, ফারইস্ট ইসলামি লাইফ, বিএসসি, রূপালী লাইফ, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, রেনউইক যজ্ঞেশ্বর, লিবরা ইনফিউশন, গ্রিন ডেল্টা ও বিবিএস।

এদিন চট্টগ্রামের পুঁজিবাজারেও সূচক ও লেনদেন বেড়েছে।

এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই ৩৯ দশমিক ৩৭ পয়েন্ট বা দশমিক ১৯ শতাংশ বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৭১৪ দশমিক ৭৭ পয়েন্টে।

মোট ৩০৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর।

লেনদেনও আগের দিনের তুলনায় ২১ কোটি ৫২ লাখ টাকা বেড়ে ৬৩ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিন ছিল ৪২ কোটি ২৮ লাখ টাকা।