সূচক-লেনদেন বেড়েছে
সপ্তাহের তৃতীয় দিনটি ঢাকার পুঁজিবাজারের জন্য ভালো গেছে।
মঙ্গলবার এই বাজারে লেনদেন ও সূচক বেড়েছে।
ঢাকার পুঁজিবাজারে দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৭১ দশমিক ৩১ পয়েন্ট বা ১ দশমিক শূন্য ৩ শতাংশ বেড়ে ৬ হাজার ৯৯৭ দশমিক ৬০ পয়েন্টে উঠেছে।
লেনদেন আগের দিনের তুলনায় ১১ দশমিক ৩২ শতাংশ বা ১৩৭ কোটি ৫৬ লাখ টাকা বেড়েছে। এদিন ১ হাজার ৩৫২ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়, যা আগের দিন ছিল ১ হাজার ২১৫ কোটি ১ লাখ টাকা।
মঙ্গলবার বাংলাদেশের ডিএসইতে ৬৩ শতাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।
এদিনে লেনদেন হয়েছে ৩৮০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ২৩৯টির, কমেছে ৯৫টির, অপরিবর্তিত রয়েছে ৪৬টির।
ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৯৭ দশমিক ৪৯ পয়েন্টে।
ডিএস৩০ সূচক ২৯ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫৮৮ দশমিক ৫৭ পয়েন্টে।
লেনদেনে শীর্ষ ১০
বেক্সিমকো লি., লাফার্জ হোলসিম বাংলাদেশ, বিএসসি, বিবিএস, ওরিয়ন ফার্মা, আরএকে সিরামিকস, ফারইস্ট লাইফ ইন্সুঃ, ন্যাশনাল পলিমার, বিডি ফাইন্যান্স ও ইউনিয়ন ব্যাংক।
দাম বাড়ার শীর্ষ ১০
বিবিএস, খান ব্রাদার্স পিপি, একমী প্রেস্টিসিয়াস, ইয়াকিন পলিমার, আইএসএন লিঃ, ইউনিয়ন ইন্সু, বিডি থাই ফুড, ডেল্টা লাইফ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ও কেপিপিএল।
দর হারানো শীর্ষ ১০
এনভয় টেক্স, ফরচুন সুজ, এসইএমএল এলইসি, কুইনসাউথ টেক্সটাইল, এসআইবিএল, লিন্ডেবিডি, পিপলস ইন্সুঃ, ডেফোডিল কম্পিউটারস, রহিম টেক্স ও কপারটেক টেক্স।
এদিন চট্টগ্রামের পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে।
এই বাজারের প্রধান সূচক সিএএসপিআই ২২৩ দশমিক ৯৭ পয়েন্ট বা১ দশমিক ১০ শতাংশ বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৫২২ দশমিক ৫৬ পয়েন্টে।
মঙ্গলবার এই বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ৯ দশমিক ৫৮ শতাংশ বা ৫ কোটি ১ লাখ টাকা কমেছে।
এদিন মোট ৪৭ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৫২ কোটি ২৭ লাখ টাকা।
সিএসইতে ৩০৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৮টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।
