২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দরপতন গড়াল তৃতীয় দিনে

টানা তৃতীয় দিনের দরপতনে প্রধান পুঁজিবাজার ডিএসইতে সূচকের সঙ্গে লেনদেনও কমেছে উল্লেখযোগ্য হারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2022, 05:50 PM

Updated : 02 Aug 2022, 02:48 PM

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার এ বাজারের প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৬৫ দশমিক ২৬ পয়েন্ট বা দশমিক ৯৩ শতাংশ কমে ৬ হাজার ৯২৬ দশমিক ২৯ পয়েন্টে নেমেছে।

অপর পুঁজিবাজার সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১৯০ দশমিক ৭৭ পয়েন্ট বা দশমিক ৯৩ শতাংশ কমে অবস্থান করছে ২০ হাজার ২৯৮ দশমিক ৫৮ পয়েন্টে।

সোমবার ডিএসইতে লেনদেন আগের দিনের তুলনায় ৮ দশমিক ৮৬ শতাংশ বা ১১৮ কোটি ১২ লাখ টাকা কমেছে।

মোট হাজার ২১৫ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ১ হাজার ৩৩৩ কোটি ১৩ লাখ টাকা।

এদিন এ বাজারে লেনদেন হয়েছে ৩৮০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ৭২টির এবং কমেছে ২৬৪টির। অপরিবর্তিত রয়েছে ৪৪টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ দশমিক ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৮১ দশমিক ৮৯ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৫৯ দশমিক ১৫ পয়েন্টে।

লেনদেনের শীর্ষ ১০

ইউনিয়ন ব্যাংক, বেক্সিমকো লিঃ, বিএসসি, ন্যাশনাল পলিমার, কুইন সাউথ টেক্সটাইল, ওরিয়ন ফার্মা, সাইফ পাওয়ার, বিবিএস, মালেক স্পিনিং ও এশিয়া ইন্স্যুরেন্স।

দাম বাড়ার শীর্ষ ১০

বিডি থাই ফুড, ইউনিয়ন ইন্স্যুরেন্স, ন্যাশনাল পলিমার, বিবিএস, বিডি ল্যাম্পস, আমরা টেকনোলজি, ফার ইস্ট লাইফ, সোনারগাঁও টেক্সটাইল, সিভিও পিআরএল ও এসিআই ফরমুলেশন।

দর হারানো শীর্ষ ১০

এনএফএমএল, ন্যাশনাল লাইফ, ফরচুন সুজ, মেঘনা পেট, সাফকো স্পিনিং, সিম টেক্স, এমজেএল বিডি, হাওয়েল টেক্স, খান ব্রাদার্স  পিপি, কেডিএসএ লি.।

এদিন চট্টগ্রামের পুঁজিবাজার সিএসইতে ৩০৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ২২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দর।

সূচক কমলেও এ বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ২৬ দশমিক ৫৬ শতাংশ বা ১০ কোটি ৯৭ লাখ টাকা বেশি হয়েছে।

মোট ৫২ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৪১ কোটি ৩০ লাখ টাকা।