২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় সূচক বেড়েছে সামান্য

সপ্তাহের দ্বিতীয় দিন ঢাকার পুঁজিবাজারে সূচক সামান্য বাড়লও চট্টগ্রামে কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2020, 05:17 PM

Updated : 10 Oct 2022, 07:33 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের ৪ দশমিক ৪২ পয়েন্ট বা দশমিক শূন্য ৮ শতাংশ বেড়ে ৪ হাজার ৯২৮ দশমিক ০৭ পয়েন্ট হয়েছে।

এ বাজারে সোমবার ৮৮১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসে ৭৮৬ কোটি ৬৬ লাখ টাকা ছিল।

ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৭টির দর।

বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই এদিন ২২ দশমিক ১৮ পয়েন্ট বা শূন্য দশমিক ১৫ শতাংশ কমে ১৪ হাজার ১১৯ পয়েন্ট হয়েছে।

সিএসইতে ২৩ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৪২ কোটি ৪৬ লাখ টাকা।

এ বাজারে লেনদেন হওয়া ২৬৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির দর।