সূচকের সঙ্গে লেনদেনও কমেছে পুঁজিবাজারে
সপ্তাহের শেষ দিন সূচক এবং লেনদেন দুটোই কমেছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৭ দশমিক ৪৯ পয়েন্ট বা দশমিক ৩৫ শতাংশ কমে ৪ হাজার ৯১৬ দশমিক ৯৭ পয়েন্ট হয়েছে।
এ বাজারে ৭৯৩ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসে ৮৮৮ কোটি ৭১ লাখ টাকা ছিল।
ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ২০২টির; আর অপরিবর্তিত রয়েছে ৪৭টির দর।
সিএসইতে ২০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ২৬ কোটি ৪২ লাখ টাকা ছিল।
এ বাজারে লেনদেন হওয়া ২৭৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির দর।
