পুঁজিবাজারে লেনদেন চাঙা
ঈদের ছুটির পর দ্বিতীয় কার্যদিবসে সূচক ও লেনদেন বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।
সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৮ দশমিক ৬২ পয়েন্ট, সূচক অবস্থান করছে ৫ হাজার ৪৩১ দশমিক ৫৯ পয়েন্টে।
অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৯৪ দশমিক ৯৫ পয়েন্ট।
সোমবার ঢাকার বাজারে লেনদেন বেড়ে ৪৮৪ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। রোববার এই বাজারে ৩০৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।
অন্যদিকে সিএসইতে ৭৭ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সোমবার লেনদেনের অংক ছিল ৪১ কোটি ৫৫ লাখ টাকা।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২১০টির, কমেছে ১০২টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৯টির দর।
ডিএসইএক্স বা প্রধান সূচক ২৮ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৩১ দশমিক ৫৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৩২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১২ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯০১ পয়েন্টে।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৯৪ দশমিক ৯৫ পয়েন্ট; সূচক হয়েছে ১৬ হাজার ৬১৪ পয়েন্ট।
লেনদেনে অংশ নিয়েছে ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫১টির, কমেছে ৬৭টির। অপরিবর্তিত রয়েছে ২৫টির দর।
