কারসাজি: ২ কোটি ৩০ লাখ টাকা জরিমানা
কারসাজি করে শেয়ারের দাম বাড়ানোর অভিযোগে দুই ব্যক্তি এবং এক প্রতিষ্ঠানকে ২ কোটি ৩০ লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
একইসঙ্গে সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে দুই সিকিউরিটিজ হাউজকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার কমিশনের ৬৭৫তম সভায় এ সব সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কমিশনের চেয়ারম্যান এম খায়রুল হোসেন সভায় সভাপতিত্ব করেন।
করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশনের সভায় স্টার শেয়ার বাজার লিমিটেড নারে একটি প্রতিষ্ঠানকে এক কোটি টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া গোলাম মোস্তফাকে ৮০ লাখ টাকা এবং নাসিমা আক্তার লতাকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এই দুই ব্যক্তি ও প্রতিষ্ঠান পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ারের উল্লেখযোগ্য শেয়ার কিনে তা সংরক্ষণের মাধ্যমে বাজারে কত্রিম সংকট সৃষ্টি করে শেয়ারের দাম বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখেন।
বাজারে কত্রিম সংকট সৃষ্টি ও মূল্য বৃদ্ধিতে অবদান রাখার মাধ্যমে অভিযুক্তরা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর সেকশন ১৭(ই)(ভি) পরিপন্থী কাজ করে।
যে কারনে কমিশনের ৫৪৬তম সভায় এই দুই ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে শাস্তি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল।
পরবর্তীর্তে অভিযুক্তরা কমিশনে রিভিউ আবেদন করে। যার আলোকে বুধবার এই জরিমানা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
দুই ব্রোকারকে জরিমানা
এছাড়া সভায় সিকিউরিটিজ সংক্রান্ত আইন ভঙ্গের দায়ে দুই সিকিউরিটিজ হাউজকে ৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
হাউজ দুইটি হল-সাদ সিকিউরিটিজ লিমিটেড এবং সালতা ক্যাপিটাল লিমিটেড।
সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি থাকায়, ক্যাশ হিসাবে মার্জিন ঋণ সুবিধা প্রদান, বিনিয়োগকারীকে নেট ক্যাপিটাল ব্যালেন্স (৩ মাসের) এর ২৫ শতাংশের অতিরিক্ত মার্জিন ঋণ প্রদান এবং গ্রাহকের কাছ থেকে ৫ লাখ টাকার বেশি নগদ গ্রহন করায় সাদ সিকিউরিটিজকে দুই লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
একই ধরনের অপরাধে সালতা ক্যাপিটালকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
